ঈশ্বরগঞ্জে অননুমোদিত ওষুধ কারখানায় অভিযান, সিলগালাসহ জরিমানা

ঈশ্বরগঞ্জে অননুমোদিত ওষুধ কারখানায় অভিযান, সিলগালাসহ জরিমানা
১১ মে ২০২৬, ৯:০৭ পিএম

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা ইউনিয়নের চরআলগীতে ‘এনেক্স ল্যাবরেটরীজ লিমিটেড’ নামক একটি অননুমোদিত ওষুধ কারখানায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার (১১ মে) বিকেলে পরিচালিত এই অভিযানে প্রতিষ্ঠানটি সিলগালাসহ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, কারখানাটিতে এখনো বাণিজ্যিক উৎপাদন শুরু না হলেও সেখানে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুদ করে রাখা হয়েছিল। লাইসেন্সবিহীন প্রতিষ্ঠানে এসব ওষুধ রাখা ড্রাগ অ্যাক্ট, ১৯৪০-এর ১৮ ও ২৭ ধারা মোতাবেক অপরাধ হওয়ায় মোখলেছুর রহমান নামে এক ব্যক্তিকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও তাৎক্ষণিক আদায় করা হয়।

অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা রহমান। অভিযানকালে আরও উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ থানার এসআই উজ্জ্বল মিয়া, ঈশ্বরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সোহেল মিয় এবং স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা রহমান জানান, জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনায় এই অননুমোদিত কারখানায় অভিযান চালানো হয়েছে। জব্দকৃত মেয়াদোত্তীর্ণ ওষুধগুলো জনসম্মুখে ধ্বংস করা হয়েছে এবং কারখানাটি সিলগালা করে দেওয়া হয়েছে। নিরাপদ ওষুধ ও জনস্বাস্থ্য নিশ্চিতে এ ধরনের তদারকি ও অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

সর্বশেষ

আরো পড়ুন
পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

যশোর-নড়াইলে কঠোর নজরদারি / পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

সারাদেশ
ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

শিক্ষা
বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

সারাদেশ
বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

সারাদেশ
রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

নারী-শিশু
ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

অপরাধ ও দুর্নীতি
মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

সারাদেশ

অপরাধ ও দুর্নীতি এর আরও সংবাদ

আরো পড়ুন