রাঙ্গামাটির কাউখালী থানার অভিযানে সিআর পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার।
আজ ১০ মে ২০২৬ খ্রিঃ রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম এর নির্দেশনায় কাউখালী থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ এনামুল হক চৌধুরী মহোদয়ের নেতৃত্বে থানা পুলিশের একটি আভিযানিক টিম বিশেষ অভিযান পরিচালনা করে সিআর পরোয়ানাভুক্ত ০১ জন আসামীকে গ্রেফতার করেছে।
আনুমানিক রাত ৮.৩০ ঘটিকায় অভিযানকালে কাউখালী থানাধীন কলমপতি ইউপিস্থ পূর্ব আদর্শগ্রাম এলাকা হতে সিআর- বন- ২৭/২১, ধারা - বন আইনের ২৬(১ক) এর পরোয়ানাভুক্ত আসামী রাশেদ ( ২৪ ), পিতা - বাহার সওদারগর, সাং - পূর্ব আদর্শগ্রাম, থানা - কাউখালী, জেলা - রাঙ্গামাটি পার্বত্য জেলাকে গ্রেফতার করা হয়।
অভিযানে এসআই ( নিঃ ) হাবিবুর রহমান, এএসআই ( নিঃ ) মোঃ আনোয়ার হোসেনসহ সঙ্গীয় ফোর্স অংশগ্রহণ করেন।
গ্রেফতারকৃত আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
আপনার মতামত লিখুন