পীরগঞ্জে মাদক বিরোধী অভিযান: ১০ পিস ইয়াবাসহ মানিক মিয়া গ্রেপ্তার
রংপুরের পীরগঞ্জ থানা পুলিশের অভিযানে ১০ পিস ইয়াবাসহ মোহাম্মদ মানিক মিয়া (৫৫) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক মানিক মিয়া ১ নং চৈত্রকোল ইউনিয়নের ঝার বিসলা গ্রামের মৃত আকবর আলীর ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে।
আপনার মতামত লিখুন