কাউখালী থানার বিশেষ অভিযানে সিআর পরোয়ানাভুক্ত ০২ জন আসামী গ্রেফতার।

কাউখালী থানার বিশেষ অভিযানে সিআর পরোয়ানাভুক্ত ০২ জন আসামী গ্রেফতার।
০৮ মে ২০২৬, ৯:৫৮ পিএম

 ০৮ মে ২০২৬ খ্রিঃ রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম এর নির্দেশনায় কাউখালী থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ এনামুল হক চৌধুরীর নেতৃত্বে থানা পুলিশের একটি আভিযানিক টিম বিশেষ অভিযান পরিচালনা করে সিআর পরোয়ানাভুক্ত ০২ জন আসামীকে গ্রেফতার করেছে।

কাউখালী থানাধীন বেতবুনিয়া ইউনিয়নের ডাক বাংলো এলাকায় আসামীদের নিজ বাড়িতে অভিযান পরিচালনা করে সিআর -৯৪০/২০২৫, ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৩ এর ৪(২)/৭(৩)/১০ ধারার পরোয়ানাভুক্ত আসামী ১। তাজুল ইসলাম ( ৫০ ), পিতা- মুন্সি মিয়া এবং ২। নুরুল হক মিয়া ( ৪৮ ), পিতা-মুন্সি মিয়া, উভয় সাং- ডাক বাংলো, বেতবুনিয়া, থানা- কাউখালী, জেলা -রাঙ্গামাটি পার্বত্য জেলাকে গ্রেফতার করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন এসআই ( নিঃ ) প্রতাপ কুমার সিংহ। এসময় এএসআই ( নিঃ ) আব্দুল কাইয়ুম, এএসআই ( নিঃ ) মোঃ আনোয়ার হোসেনসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

সর্বশেষ

আরো পড়ুন
পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

যশোর-নড়াইলে কঠোর নজরদারি / পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

সারাদেশ
ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

শিক্ষা
বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

সারাদেশ
বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

সারাদেশ
রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

নারী-শিশু
ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

অপরাধ ও দুর্নীতি
মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

সারাদেশ

অপরাধ ও দুর্নীতি এর আরও সংবাদ

আরো পড়ুন