বন উজাড়ের প্রতিবাদে ঝিনাইগাতীতে মানববন্ধন-সমাবেশ

বন উজাড়ের প্রতিবাদে ঝিনাইগাতীতে  মানববন্ধন-সমাবেশ
০৭ মে ২০২৬, ৪:৩৭ পিএম

ঝিনাইগাতীতে  সীমান্তবর্তী গারো পাহাড়ে চলমান বন উজাড় ও অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে সম্মিলিত সচেতন সমাজের উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) দুপুরে রাংটিয়া রেঞ্জ অফিসের সামনে আধাঘণ্টাব্যাপী এ সমাবেশে পরিবেশ রক্ষা ও বনাঞ্চল ধ্বংস বন্ধে জোরালো দাবি তোলা হয়।

সম্মিলিত সচেতন সমাজের মুখপাত্র রহমত আলীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন, রাংটিয়া রেঞ্জের সহকারী বন সংরক্ষক এস বি তানভীর আহমেদ ইমন, সেভ দ্য ওয়াইল্ড লাইফ অ্যান্ড নেচার (সোয়ান) জেলা সভাপতি নাঈম ইসলাম, ভয়েস অব ঝিনাইগাতীর প্রতিষ্ঠাতা জাহিদুল হক মনির, বার্ড কনজারভেশন সোসাইটির উপজেলা সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন সুবর্ণ, বিউটি অব ঝিনাইগাতীর সভাপতি পারভেজ মোশারফ, ‘ঝিনাইগাতী থেকে যা কিছু দেখেছি’-এর প্রতিষ্ঠাতা আতিকুর রহমান খান এবং তারুণ্যের মঞ্চের আহ্বায়ক লুৎফর রহমান লাজু, রবিউল ইসলাম রুমানসহ স্থানীয় পরিবেশকর্মীরা। 

বক্তারা অভিযোগ করেন, ঝিনাইগাতীর গারো পাহাড়ে রাতের আঁধারে নির্বিচারে গাছ কাটা ও অবৈধভাবে বালু উত্তোলনের ফলে পরিবেশের ভারসাম্য ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ধ্বংস হচ্ছে বন্যপ্রাণী ও পাখির প্রাকৃতিক আবাসস্থল। তারা অবিলম্বে এসব কর্মকাণ্ড বন্ধে প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের কার্যকর হস্তক্ষেপ কামনা করেন।

সর্বশেষ

আরো পড়ুন
পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

যশোর-নড়াইলে কঠোর নজরদারি / পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

সারাদেশ
ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

শিক্ষা
বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

সারাদেশ
বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

সারাদেশ
রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

নারী-শিশু
ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

অপরাধ ও দুর্নীতি
মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

সারাদেশ