পটুয়াখালী বাউফল মেয়ের জালিয়াতি বাবার দুর্নীতি

পটুয়াখালী বাউফল  মেয়ের জালিয়াতি বাবার দুর্নীতি
০১ মে ২০২৬, ১০:২৩ পিএম

 পটুয়াখালী জেলার বাউফল উপজেলার সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদারকে ঘিরে রাজনৈতিক পরিচয় পরিবর্তন, অনিয়ম ও হুমকির অভিযোগে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। তিনি বাউফল পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, ছাত্রজীবনে রাজনীতির পর তিনি মদনপুরা ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন। চেয়ারম্যান থাকাকালীন সময়ে তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, চাল আত্মসাৎ ও দুর্নীতির অভিযোগ ওঠে। এসব অভিযোগের প্রেক্ষিতে যৌথবাহিনীর হাতে গ্রেপ্তার হয়ে তিনি কারাভোগ করেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

২০০৯ সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর তিনি রাজনৈতিক অবস্থান পরিবর্তন করলে সাবেক চীফ হুইপ আ স ম ফিরোজের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠে। সর্বশেষ গত ৫ আগস্টের পর তিনি পুনরায় বিএনপির সঙ্গে সংশ্লিষ্টতার দাবি করেন। একইসঙ্গে নিজেকে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ও বিআরডিবির সভাপতি হিসেবে পরিচয় দিচ্ছেন বলেও অভিযোগ করেছে স্থাণীয় বাসিন্দারা।

এদিকে, গত ১৮ মার্চ বাউফল বিভিন্ন পএিকা  প্রতিবেদন প্রকাশ করলে, দুটি ফেসবুক আইডি থেকে সংশ্লিষ্ট সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যদের উদ্দেশ্যে অশালীন মন্তব্য ও হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। ওই আইডি দুটি তার বড় মেয়ে সানজিদা ইসলাম জেসমিনের বলে দাবি করেছেন অভিযোগকারীরা।

অভিযোগকারীরা আরও জানায় সানজিদা ইসলাম জেসমিন পূর্বে বাউফল পরিবার পরিকল্পনা অফিসে কর্মরত ছিলেন। পরবর্তীতে তার বিরুদ্ধে ডিজিটাল হাজিরা জালিয়াতির অভিযোগও ওঠে।

এ ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। স্থানীয়দের একাংশ অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

সর্বশেষ

আরো পড়ুন
পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

যশোর-নড়াইলে কঠোর নজরদারি / পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

সারাদেশ
ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

শিক্ষা
বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

সারাদেশ
বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

সারাদেশ
রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

নারী-শিশু
ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

অপরাধ ও দুর্নীতি
মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

সারাদেশ

অপরাধ ও দুর্নীতি এর আরও সংবাদ

আরো পড়ুন