গফরগাঁওয়ে সরকারি ভিজিডি চাল জব্দ আটক ১

গফরগাঁওয়ে সরকারি ভিজিডি চাল জব্দ আটক ১
২৭ এপ্রিল ২০২৬, ৪:১৭ পিএম

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সরকারি ভিজিডি কার্ডের চাল জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় নজরুল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

জানা যায়, উপজেলার গফরগাঁও ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের উথুরি গ্রামে সোহেল মিয়ার বাড়ির একটি গোদাম থেকে আনুমানিক ৭০ বস্তা সরকারি ভিজিডি চাল উদ্ধার করে গফরগাঁও থানা পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে নজরুল নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

পুলিশ জানায়, জব্দকৃত চালের বিষয়ে তদন্ত চলছে এবং এ ঘটনায় গফরগাঁও থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিষয়ে গফরগাঁও ইউনিয়ন পরিষদের প্রশাসকের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, প্রতি মাসে বরাদ্দকৃত ৩০ কেজি করে ভিজিডি চাল কার্ডধারী ভোক্তাদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়। ভোক্তারা চাল গ্রহণ করে পরিষদ থেকে চলে যাওয়ার পর এর দায়—দায়িত্ব পরিষদের ওপর থাকে না। জব্দকৃত চালের উৎস সম্পর্কে তারা কিছু জানেন না বলেও জানান তিনি।

সর্বশেষ

আরো পড়ুন
পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

যশোর-নড়াইলে কঠোর নজরদারি / পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

সারাদেশ
ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

শিক্ষা
বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

সারাদেশ
বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

সারাদেশ
রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

নারী-শিশু
ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

অপরাধ ও দুর্নীতি
মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

সারাদেশ

অপরাধ ও দুর্নীতি এর আরও সংবাদ

আরো পড়ুন