জয়পুরহাটের পাঁচবিবিতে ফিল্মি স্টাইলে ব্যবসায়ীকে জিম্মি করে ২৫ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবিতে ফিল্মি স্টাইলে ব্যবসায়ীকে জিম্মি করে ২৫ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ
১৯ মার্চ ২০২৬, ৯:৪৮ এএম

জয়পুরহাটের পাঁচবিবিতে দিনে-দুপুরে ফিল্মি স্টাইলে আব্দুল বাছেদ মন্ডল (৩৬) নামের এক মুদি, সার ও কীটনাশক ব্যবসায়ীকে তুলে নিয়ে গিয়ে মারধর এবং ২৫ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে।

​গত সোমবার বিকেলে উপজেলার বালিঘাটা ইউনিয়নের ফিসকাঘাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী আব্দুল বাছেদ উপজেলার আওলাই ইউনিয়নের কাঁকড়া গ্রামের মৃত মহির উদ্দিন মন্ডলের ছেলে এবং কাঁকড়া বাজারের একজন পরিচিত ব্যবসায়ী। এ ঘটনায় তিনি রাতেই পাঁচবিবি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

​অভিযোগ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঘটনার দিন বিকেল ৩টার দিকে আব্দুল বাছেদ ব্যবসায়িক প্রয়োজনে যমুনা ব্যাংক পিএলসি-এর পাঁচবিবি শাখা থেকে ২৫ লাখ টাকা উত্তোলন করেন। এরপর টাকার ব্যাগটি নিয়ে মোটরসাইকেলযোগে বাড়ির দিকে রওনা হন। পথে পাঁচবিবি বাজার বড় মসজিদ গেটের সামনে পৌঁছালে ৩টি মোটরসাইকেলে আসা ৪-৫ জন অজ্ঞাতনামা ব্যক্তি তার গতিরোধ করে।

পূর্ব ব্যবসায়িক লেনদেনের জের ধরে উপজেলার বালিঘাটা ইউনিয়নের দেবখন্ডা (ফিসকাঘাট) গ্রামের মো. ময়েজ উদ্দিনের ছেলে আব্দুল্লাহ আল মামুন (৩৬)-এর নেতৃত্বে ওই ব্যক্তিরা বাছেদকে জিম্মি করে। পরে তাকে জোরপূর্বক ফিসকাঘাট এলাকায় মামুনের নিজ বাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়। সেখানে একটি গোডাউনে আটকে রেখে বাছেদকে মারধর করে ২৫ লাখ টাকার ব্যাগটি ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

​ভুক্তভোগী বাছেদের মোটরসাইকেল চালক রেজাউল করিম আতঙ্কিত কণ্ঠে বলেন, "তারা আমাকে ভয়ভীতি দেখিয়ে সোজা মোটরসাইকেল চালাতে বাধ্য করে। ঘটনাস্থলে পৌঁছানোর পর তারা বাছেদ ভাইকে টেনেহিঁচড়ে বাড়ির ভেতরে নিয়ে যায়। আমি চিৎকার করতে চাইলে মামুনের লোকজন আমাকে চরম পরিণতি ভোগ করার হুমকি দেয়। ভয়ে আমি তখন কোনো কথা বলতে পারিনি।"

ফয়সাল আহম্মেদ রাজু নামের এক প্রত্যক্ষদর্শী জানান, "বাছেদের সঙ্গে মামুনের ব্যবসায়িক লেনদেনের বিষয় ছিল। কিন্তু বাছেদকে যেভাবে পাঁচবিবি বাজার থেকে ফিল্মি স্টাইলে জিম্মি করে এনে বাড়িতে আটকে রেখে মারধর করা হয়েছে, সেটা চরম অন্যায়। 

সে সময় বাছেদের কাছে একটি ব্যাগ ছিল দেখেছি, তবে টাকার ব্যাগটি ছিনিয়ে নেওয়া হয়েছে কি না, তা আমার জানা নেই।"

​মারধর ও টাকা ছিনতাইয়ের বিষয়ে অভিযুক্ত আব্দুল্লাহ আল মামুন বলেন, "তার কাছে আমার ব্যবসায়িক পাওনা টাকা রয়েছে। সে টাকা দিতে টালবাহানা করায় তাকে বাজার থেকে আমার বাড়িতে নিয়ে আসি। 

তবে ২৫ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার বিষয়টি সম্পূর্ণ বানোয়াট ও মিথ্যা। তাকে কোনো মারধরও করা হয়নি।"

​এ বিষয়ে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজ মো. রায়হান বলেন, "ব্যবসায়ীকে তুলে নিয়ে যাওয়া এবং টাকা ছিনতাই সংক্রান্ত একটি লিখিত অভিযোগ আমরা পেয়েছি। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"

সর্বশেষ

আরো পড়ুন
ইবিতে ময়মনসিংহ জেলা ছাত্রকল্যাণের নেতৃত্বে পিয়েল-তাহমিদ

ইবিতে ময়মনসিংহ জেলা ছাত্রকল্যাণের নেতৃত্বে পিয়েল-তাহমিদ

শিক্ষা
কাউখালী থানার অভিযানে জিআর পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার

কাউখালী থানার অভিযানে জিআর পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার

আইন-আদালত
ইউনিয়ন ব্যাংকের ১৪৬ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মেগা অনুসন্ধান

২০ হাজার ৮৩১ কোটি টাকা আত্মসাৎ / ইউনিয়ন ব্যাংকের ১৪৬ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মেগা অনুসন্ধান

বাণিজ্য-অর্থনীতি
মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক মিজান এর সংবর্ধনা

মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক মিজান এর সংবর্ধনা

অন্যান্য
ডুজা'র সদস্যদের ওপর হামলার ঘটনায় গোবিপ্রবিসাসের নিন্দা ও প্রতিবাদ

ডুজা'র সদস্যদের ওপর হামলার ঘটনায় গোবিপ্রবিসাসের নিন্দা ও প্রতিবাদ

শিক্ষা
শ্রীমঙ্গলে আলোচিত শাপলাবাগ এর ঘটনার শীর্ষ সন্ত্রাসী রুয়েলসহ ৫জন গ্রেপ্তার

শ্রীমঙ্গলে আলোচিত শাপলাবাগ এর ঘটনার শীর্ষ সন্ত্রাসী রুয়েলসহ ৫জন গ্রেপ্তার

অপরাধ ও দুর্নীতি
যশোরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বাছাইকৃত কর্মী সমাবেশ অনুষ্ঠিত

যশোরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বাছাইকৃত কর্মী সমাবেশ অনুষ্ঠিত

সারাদেশ

অপরাধ ও দুর্নীতি এর আরও সংবাদ

আরো পড়ুন