রূপগঞ্জে লন্ডন প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, কোটি টাকার মালামাল লুট

রূপগঞ্জে লন্ডন প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, কোটি টাকার মালামাল লুট
২৫ এপ্রিল ২০২৬, ৯:৫৯ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আইনশৃঙ্খলার চরম অবনতি ঘটেছে। একের পর এক ডাকাতির ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন সাধারণ মানুষ। সর্বশেষ গতকাল ২৪ এপ্রিল রাত আড়াইটার দিকে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ছোট দরিকান্দি এলাকায় এক লন্ডন প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা অস্ত্রের মুখে পরিবারের সবাইকে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকার ও বৈদেশিক মুদ্রাসহ প্রায় কোটি টাকার মালামাল লুটে নিয়েছে।

ভুক্তভোগী প্রবাসী হাফিজুর রহমান হিরণ মোল্লা জানান, মাত্র এক সপ্তাহ আগে তিনি লন্ডন থেকে দেশে ফেরেন। গত রাত আড়াইটার দিকে ৮-১০ জনের একটি সুসংগঠিত সশস্ত্র ডাকাতদল বাড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। ডাকাতরা পিস্তল ঠেকিয়ে হিরণ মোল্লা ও তার পরিবারের সদস্যদের একটি কক্ষে জিম্মি করে ঘরের আলমারি ভেঙে নগদ ২৭ লাখ টাকা, ২৫ ভরি স্বর্ণালংকার ও সাড়ে ৪ হাজার ব্রিটিশ পাউন্ডসহ বিভিন্ন মূল্যবান মালামাল লুটে নিয়ে নির্বিঘ্নে পালিয়ে যায়।

এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম জানান, ডাকাতির ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লুট হওয়া মালামাল উদ্ধারের চেষ্টা ও জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

তবে স্থানীয়দের অভিযোগ, গত এক মাসে রূপগঞ্জের বিভিন্ন এলাকায় অন্তত ৬টি বড় ধরনের ডাকাতির ঘটনা ঘটলেও পুলিশ অপরাধীদের দমনে কার্যকর ভূমিকা রাখতে পারছে না। বিশেষ করে প্রবাসীদের টার্গেট করে এই ধরনের ডাকাতি সংঘটিত হওয়ায় এলাকায় প্রবাসী পরিবারগুলোর মধ্যে তীব্র উদ্বেগ বিরাজ করছে। রাতে পুলিশের নিয়মিত টহল ও নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।

সর্বশেষ

আরো পড়ুন
পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

যশোর-নড়াইলে কঠোর নজরদারি / পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

সারাদেশ
ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

শিক্ষা
বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

সারাদেশ
বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

সারাদেশ
রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

নারী-শিশু
ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

অপরাধ ও দুর্নীতি
মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

সারাদেশ

অপরাধ ও দুর্নীতি এর আরও সংবাদ

আরো পড়ুন