মণিরামপুরে পরিত্যক্ত স্কুল ভবন এখন মাদকের নিরাপদ আস্তানা: প্রশাসনের হস্তক্ষেপ দাবি

মণিরামপুরে পরিত্যক্ত স্কুল ভবন এখন মাদকের নিরাপদ আস্তানা: প্রশাসনের হস্তক্ষেপ দাবি
২৩ এপ্রিল ২০২৬, ৫:৪০ পিএম

যশোরের মণিরামপুর উপজেলার হরিদাসকাঠি ইউনিয়নে পাঁচবাড়িয়া পাঁচকাটিয়া মাধ্যমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনটি এখন মাদকসেবী ও বখাটেদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। সন্ধ্যার পর থেকেই ওই ভবনে চলে মাদক সেবন ও অসামাজিক কর্মকাণ্ড। এতে এলাকায় সামাজিক অস্থিরতা সৃষ্টি হলেও কার্যকর কোনো পদক্ষেপ না নেওয়ায় চরম ক্ষোভ ও উদ্বেগের মধ্যে রয়েছেন স্থানীয় বাসিন্দারা।  

‎স্থানীয়দের অভিযোগ, দীর্ঘ দিন ধরে অব্যবহৃত ও পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা বিদ্যালয়ের এই ভবনটি এখন অপরাধীদের নিরাপদ আস্তানা। দিনের বেলা সুনসান থাকলেও অন্ধকার নামার সাথে সাথেই সেখানে জড়ো হয় বহিরাগত ও স্থানীয় কিছু অসাধু ব্যক্তি। গভীর রাত পর্যন্ত সেখানে চলে মাদক সেবনসহ নানা সন্দেহজনক কর্মকাণ্ড।  

‎‎নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক গ্রামবাসী জানান, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রাঙ্গণে এ ধরনের মাদক কর্মকাণ্ড চলায় কোমলমতি শিক্ষার্থীদের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ছে। এলাকার অভিভাবকরা তাদের সন্তানদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। স্থানীয়দের পক্ষ থেকে একাধিকবার মৌখিকভাবে বাধা দেওয়া হলেও কোনো কাজ হয়নি, উল্টো বখাটেদের ভয়ে অনেকে মুখ খুলতে সাহস পাচ্ছেন না।  

‎এলাকার সচেতন মহলের দাবি, দ্রুত এই পরিত্যক্ত ভবনটি দখলমুক্ত ও মাদকমুক্ত করতে হবে। নিয়মিত পুলিশি টহল জোরদার এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ না করলে এলাকার সামাজিক পরিবেশ আরও নষ্ট হওয়ার আশঙ্কা করছেন তারা। এ বিষয়ে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দ্রুত হস্তক্ষেপ কামনা করে একটি সুষ্ঠু ও স্থায়ী সমাধান চেয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী।

সর্বশেষ

আরো পড়ুন
পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

যশোর-নড়াইলে কঠোর নজরদারি / পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

সারাদেশ
ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

শিক্ষা
বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

সারাদেশ
বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

সারাদেশ
রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

নারী-শিশু
ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

অপরাধ ও দুর্নীতি
মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

সারাদেশ

অপরাধ ও দুর্নীতি এর আরও সংবাদ

আরো পড়ুন