বিয়ের প্রতিশ্রুতির পর অবাকময় প্রতারণা , বিচার চায় ৭ মাসের অন্তঃসত্বা কিশোরী শাহেনা ও তার পরিবার।

বিয়ের প্রতিশ্রুতির পর অবাকময় প্রতারণা , বিচার চায় ৭ মাসের অন্তঃসত্বা কিশোরী শাহেনা ও তার পরিবার।

ছবি: সংগৃহীত

১৮ এপ্রিল ২০২৬, ৬:৫৮ পিএম

‎সীমান্ত শহর কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার বাহারছড়ার ৪ নং ওয়ার্ড় শিলখালী এলাকায় বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রতারণার দায়ী একই এলাকার মুসলেহ আহম্মদ নামের এক লম্পট যুবকের। 

‎ভুক্তভোগী পরিবারের একরাশ অভিযোগ হচ্ছে বিগত দেড় বছর ধরে একই এলাকার সেই ছেলে তাকে বিবাহ করবে বলে তার সাথে অবাধ মিলামিশা সহ তার পরিবারে নিয়মিত যাওয়া আশা করতো। পরিবার উক্ত যুবকের দেওয়া প্রতিশ্রুতির আদলে আশায় বুক বেঁধেছিলো।কিন্তু ঐই যুবক এবং তার পরিবার স্হানীয়ভাবে বিত্তশালী ও প্রভাব থাকার ফলে জোরপূর্বক অস্বীকার করে যাচ্ছেন। এমনকি প্রতিনিয়ত তাদেরকে হুমকি- ধামকি দিয়েই যাচ্ছে। সেই সাথে ভুক্তভোগী মেয়ে নারাজ থাকা সত্ত্বেও  বাচ্চা ফেলে দেওয়ার জন্য একটা হাসপাতালে নিয়ে যায় ঐই যুবক। কিন্তু বাচ্চা ৭ মাসের হওয়াতে ডাক্তার এই ঘৃণিত কাজে অসম্মতি জানান। 

‎এদিকে মেয়ের বাবা পেশায় একজন সামান্য মুদির দোকান দার। দিনে এনে দিনে খায়, চালায় কোনোমতে সংসার। বাসায় আছে দুই যুবতী নারী, সেই সূত্র ধরে পরিবারের হতাশামূলক  একনিষ্ঠ স্বীকারোক্তি হচ্ছে, পরিবারের বড় মেয়ের যদি এই কলঙ্ক হয় তাহলে সেই ভার একইসাথে বইতে  হবে ছোট মেয়েরও। 

‎তাই ভুক্তভোগী পরিবার সুস্থ  তদন্তের আওতায়  সংশ্লিষ্ট  প্রশাসনের কাছে উক্ত যুবকের বিচারিক প্রক্রিয়ায় যথাযথ শাস্তির দাবী জানান।