মণিরামপুরে তেল নিতে গিয়ে অরাজকতা চরমে: পুলিশের সামনে বেপরোয়া বাইকার, নীরবতায় প্রশ্নবিদ্ধ আইনশৃঙ্খলা বাহিনী

মণিরামপুরে তেল নিতে গিয়ে অরাজকতা চরমে: পুলিশের সামনে বেপরোয়া বাইকার, নীরবতায় প্রশ্নবিদ্ধ আইনশৃঙ্খলা বাহিনী
১২ এপ্রিল ২০২৬, ১০:৫৯ পিএম

সারা দেশের ন্যায় যশোরের মণিরামপুর উপজেলাতেও জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। আর এই সংকটকে কেন্দ্র করে ফিলিং স্টেশনগুলোতে তৈরি হয়েছে চরম বিশৃঙ্খল পরিস্থিতি।

‎‎সরেজমিন যেয়ে দেখা যায়,তেল সংগ্রহের জন্য দীর্ঘ লাইনে অপেক্ষা করার পর অনেক বাইকার ধৈর্য হারিয়ে পাম্পের নিকটে ভিড় করছেন। এতে লাইনের শৃঙ্খলা ভেঙে পড়ে এবং সৃষ্টি হচ্ছে বিশৃঙ্খলা। অনেক ক্ষেত্রে বাইকারদের মধ্যে নীরব দ্বন্দ্ব এবং উত্তেজনাকর পরিস্থিতিও লক্ষ্য করা যাচ্ছে। উপজেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী সরকারি চাকরিজীবী ও জরুরি সেবায় নিয়োজিতদের জন্য আলাদা লাইন এবং সাধারণ জনগণের জন্য পৃথক লাইন থাকার কথা থাকলেও বাস্তবে তার প্রতিফলন নেই। বরং নিয়ম ভেঙে একাধিক লাইনে অনিয়ন্ত্রিতভাবে তেল সংগ্রহ করতে দেখা যাচ্ছে। 

‎‎সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, এই বিশৃঙ্খলার সময় দায়িত্বে থাকা মণিরামপুর থানার এসআই তাপস ঘটনাস্থলে উপস্থিত থাকলেও কার্যকর কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি বলে অভিযোগ উঠেছে। এমনকি এক বাইকার জোর পূর্বক বেশি টাকার তেল নিতে চাইলে পাম্প কতৃপক্ষ সাংবাদিকরা তেল দেওয়ার চিত্র ভিডিও করাতে বেশি তেল দিতে অস্বীকৃতি জানালে আব্দুর রশিদ নামে এক বাইকার অশ্লীল ভাষায় পুলিশের সামনে সাংবাদিকদের গালিগালাজ করেন এবং সাংবাদিকদের ঐ আব্দুর রশিদ নামে বাইকার দেখে নেওয়ার হুমকি দেয়। তখন পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করে। ফলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে।‎স্থানীয়রা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন