ঘুষ দিলে গুদামে ওঠে ধান, ভিডিও ভাইরাল

ঘুষ দিলে গুদামে ওঠে ধান, ভিডিও ভাইরাল
নিউজ ডেস্ক
২৬ জুন ২০২৫, ৭:১৬ পিএম

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার সরকারি গুদামে ধান রাখা নিয়ে খাদ্য পরিদর্শকের ঘুষ নির্ধারণের কথোপকথনের ভিডিও ভাইরাল হয়েছে। উপজেলার সরকারি খাদ্য গুদামের ভেতরে একটি কক্ষের ভিডিওতে দেখা যাচ্ছে সরকারি খাদ্য পরিদর্শক জয়নাল আবেদীন ভূইয়া সরাসরি একজন কৃষকের কাছে ঘুষ চাচ্ছেন।

প্রতি টন ধানে দুই হাজার টাকা অতিরিক্ত অর্থ দাবি করে খাদ্য পরিদর্শক বলছেন, সরকারি রেট অনুযায়ী এক টন ধানের দাম ৩৬ হাজার টাকা। অথচ বাজারে ৩০ হাজার টাকা। সেখানে ৬ হাজার টাকা বেশি পাচ্ছেন। আমাকে তো অর্ধেক দিতে বলিনি। তিন ভাগের এক ভাগ দিতে বলেছি।

তবে প্রথমে ভিডিওটি নিজের বলে স্বীকার করলেও পরে দাবি করেন, এটি এডিট করা।

তথ্য বলছে, সরকারি রেট অনুযায়ী প্রতি মণ ধানের দাম নির্ধারিত ১,৪৪০ টাকা। একজন কৃষক সর্বোচ্চ তিন টন পর্যন্ত ধান সরবরাহ করতে পারেন। সরকারি দামে প্রতি টনে কৃষক পাচ্ছেন বাজার দরের চেয়ে গড়ে ছয় হাজার টাকা বেশি। শুধু ঘুষ নয়, প্রতি মণের ওজন হিসাবেও চলছে কারচুপি। ৪০ কেজির জায়গায় ৪২ কেজি করে মেপে নিচ্ছেন। ফলে এক টন ধানে আরও ৯০০ টাকা হাতিয়ে নিচ্ছেন এই কর্মকর্তা।

সর্বশেষ

আরো পড়ুন
ইবিতে ময়মনসিংহ জেলা ছাত্রকল্যাণের নেতৃত্বে পিয়েল-তাহমিদ

ইবিতে ময়মনসিংহ জেলা ছাত্রকল্যাণের নেতৃত্বে পিয়েল-তাহমিদ

শিক্ষা
কাউখালী থানার অভিযানে জিআর পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার

কাউখালী থানার অভিযানে জিআর পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার

আইন-আদালত
ইউনিয়ন ব্যাংকের ১৪৬ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মেগা অনুসন্ধান

২০ হাজার ৮৩১ কোটি টাকা আত্মসাৎ / ইউনিয়ন ব্যাংকের ১৪৬ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মেগা অনুসন্ধান

বাণিজ্য-অর্থনীতি
মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক মিজান এর সংবর্ধনা

মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক মিজান এর সংবর্ধনা

অন্যান্য
ডুজা'র সদস্যদের ওপর হামলার ঘটনায় গোবিপ্রবিসাসের নিন্দা ও প্রতিবাদ

ডুজা'র সদস্যদের ওপর হামলার ঘটনায় গোবিপ্রবিসাসের নিন্দা ও প্রতিবাদ

শিক্ষা
শ্রীমঙ্গলে আলোচিত শাপলাবাগ এর ঘটনার শীর্ষ সন্ত্রাসী রুয়েলসহ ৫জন গ্রেপ্তার

শ্রীমঙ্গলে আলোচিত শাপলাবাগ এর ঘটনার শীর্ষ সন্ত্রাসী রুয়েলসহ ৫জন গ্রেপ্তার

অপরাধ ও দুর্নীতি
যশোরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বাছাইকৃত কর্মী সমাবেশ অনুষ্ঠিত

যশোরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বাছাইকৃত কর্মী সমাবেশ অনুষ্ঠিত

সারাদেশ

অপরাধ ও দুর্নীতি এর আরও সংবাদ

আরো পড়ুন