থানচি বাস স্টেশন এলাকায় মোবাইল কোর্ট অভিযান, জরিমানা প্রদান
বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মোঃ আবু আবদুল্লাহ স্যারের নেতৃত্বে আজ ০১ এপ্রিল ২০২৬ ইং তারিখে বান্দরবান সদরস্থ থানচি বাস স্টেশন এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
জ্বালানি তেলের মূল্য তালিকা প্রদর্শন না করায় এক খুচরা বিক্রেতাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ধারায় ২০,০০০/- (বিশ হাজার) টাকা জরিমানা করা হয়।
ড্রাইভিং লাইসেন্স ব্যতীত গাড়ি চালানোর অপরাধে আরেকজনকে সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ৬৬ ধারায় ৫০০/- (পাঁচ শত) টাকা জরিমানা করা হয়।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন