উল্লাপাড়ায় পেট্রোল বিক্রেতা দুদোকানিকে অর্থ জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত
ভ্রাম্যমান আদালতের অভিযানের সময় তোলা ছবি
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আজ সোমবার ২৩ মার্চ দুটি বাজারের পেট্রোল বিক্রেতা দুদোকানিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও ) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এটিএম আরিফ বিকেল চারটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। জানা গেছে উপজেলার বোয়ালিয়া বাজারের এক দোকানিকে ১০ হাজার টাকা ও পূর্ণিমাগাতী বাজারের এক দোকানিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এদেরকে পেট্রোল আইন ২০১৬ মোতাবেক জরিমানা করা হয়। এছাড়া বাঙ্গালা ইউনিয়নের কুচিয়ামারা বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো শুরুর আগ সময়ে দোকানিরা তাদের দোকান বন্ধ করে ফাকে চলে যান বলে জানা গেছে।
আপনার মতামত লিখুন