সোমবার, ২০ এপ্রিল ২০২৬
উল্লাপাড়ায় পেট্রোল বিক্রেতা দুদোকানিকে অর্থ জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত

উল্লাপাড়ায় পেট্রোল বিক্রেতা দুদোকানিকে অর্থ জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত

সাহারুল হক সাচ্চু

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আজ সোমবার ২৩ মার্চ দুটি বাজারের পেট্রোল বিক্রেতা  দুদোকানিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও ) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এটিএম আরিফ বিকেল চারটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। জানা গেছে উপজেলার বোয়ালিয়া বাজারের এক দোকানিকে ১০ হাজার টাকা ও পূর্ণিমাগাতী বাজারের এক দোকানিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এদেরকে পেট্রোল আইন ২০১৬ মোতাবেক  জরিমানা করা হয়। এছাড়া বাঙ্গালা ইউনিয়নের কুচিয়ামারা বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো শুরুর আগ সময়ে দোকানিরা তাদের দোকান বন্ধ করে ফাকে চলে যান বলে জানা গেছে।

প্রধান উপদেষ্টা : ইমাম হোসেন, নয়া সংবাদ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ৩৩, তোপখানা রোড, রমনা, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত.

প্রিন্ট করুন