আগ্নেয়াস্ত্র ও গুলিসহ পলাতক আসামি গ্রেফতার

আইন-আদালত
আগ্নেয়াস্ত্র ও গুলিসহ পলাতক আসামি গ্রেফতার

ছবিঃ প্রতিনিধি

নিউজ ডেস্ক
২৩ মার্চ ২০২৬, ১২:৩৮ পিএম
কামরুল ইসলাম ,বিশেষ প্রতিনিধি: কক্সবাজার সদর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও তাজা গুলিসহ হত্যা ও মাদক মামলার এক কুখ্যাত পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-১৫।

র‍্যাব-১৫ জানায়, পবিত্র ঈদের ছুটিতে নগরীর আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে গত ২২ মার্চ ২০২৬ তারিখে নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সদর থানাধীন ঝিলংজা ইউনিয়ন-এর লিংকরোড সংলগ্ন বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত ‘মায়ের দোয়া হোটেল ও রেস্তোরাঁ’-এ এক ব্যক্তি মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে।

সংবাদের ভিত্তিতে বিকাল প্রায় ৪টা ১০ মিনিটে র‍্যাবের আভিযানিক দল ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে আবুল কাশেম (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তির দেহ তল্লাশি করে তার কাছ থেকে একটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র (একনলা বন্দুক/LG) এবং ২ রাউন্ড তাজা চায়না রাইফেলের গুলি উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আবুল কাশেম রামু উপজেলার ৯ নম্বর ওয়ার্ডের জোয়ারিয়ানালা এলাকার মোশারফ আলীর ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, অস্ত্র ও গোলাবারুদ হস্তান্তরের উদ্দেশ্যে সেখানে অবস্থান করছিলেন। এছাড়া দীর্ঘদিন ধরে কক্সবাজার ও আশপাশের এলাকায় অবৈধ আগ্নেয়াস্ত্র ব্যবহার করে ভয়ভীতি প্রদর্শন, মাদক ব্যবসা এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার কথাও জানান।

র‍্যাব সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পূর্বে হত্যা, মাদক ও চুরিসহ একাধিক মামলা রয়েছে।

এ ঘটনায় তার বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯-এ/১৯(এফ) ধারায় মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত আলামতসহ তাকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ

আরো পড়ুন
যশোরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বাছাইকৃত কর্মী সমাবেশ অনুষ্ঠিত

যশোরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বাছাইকৃত কর্মী সমাবেশ অনুষ্ঠিত

সারাদেশ
ক্যানসার শনাক্তের তথ্য গোপন করেছিলেন নেতানিয়াহু, বর্তমানে সুস্থ

ক্যানসার শনাক্তের তথ্য গোপন করেছিলেন নেতানিয়াহু, বর্তমানে সুস্থ

আন্তর্জাতিক
উৎসব মুখর পরিবেশে বাঘাইছড়িতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্টিত

উৎসব মুখর পরিবেশে বাঘাইছড়িতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্টিত

খেলাধুলা
কুড়িগ্রামে ভাঙ্গা  সেতুর সংস্কার,দ্রূত ব্যবস্থা নেয়ার দাবীতে মানববন্ধন।

কুড়িগ্রামে ভাঙ্গা সেতুর সংস্কার,দ্রূত ব্যবস্থা নেয়ার দাবীতে মানববন্ধন।

জনদুর্ভোগ
যশোর থেকে বিচার বিভাগ সংস্কারের হুঁশিয়ারি: ‘বিগত সরকারের প্রভাবে স্বকীয়তা হারিয়েছে সুপ্রিম কোর্ট’

যশোর থেকে বিচার বিভাগ সংস্কারের হুঁশিয়ারি: ‘বিগত সরকারের প্রভাবে স্বকীয়তা হারিয়েছে সুপ্রিম কোর্ট’

সারাদেশ
সাংবাদিকদের ওপর হামলায় ছাত্রদলের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করেছেন নাছির উদ্দিন নাছির

ভুয়া পোস্ট ঘিরে শাহবাগে রণক্ষেত্র / সাংবাদিকদের ওপর হামলায় ছাত্রদলের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করেছেন নাছির উদ্দিন নাছির

গণমাধ্যম
ঈশ্বরদী সরকারী কলেজে সংঘর্ষের ঘটনায় ছাত্রদলের মামলা; গ্রেপ্তার নেই

ঈশ্বরদী সরকারী কলেজে সংঘর্ষের ঘটনায় ছাত্রদলের মামলা; গ্রেপ্তার নেই

শিক্ষা

আইন-আদালত এর আরও সংবাদ

আরো পড়ুন