শ্রমিক দুই গ্রুপের সংঘর্ষ; সাংবাদিকের ওপর হামলা আহত-২০

আইন-আদালত
শ্রমিক দুই গ্রুপের সংঘর্ষ; সাংবাদিকের ওপর হামলা আহত-২০
২১ মে ২০২৬, ২:১১ এএম

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পরিবহন শ্রমিকদের দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পেশাগত দায়িত্ব পালনকালে আক্রান্ত ৬ সাংবাদিকসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১৯ মে) দুপুর সাড়ে ১২টা থেকে আড়াইটা পর্যন্ত প্রায় দুই ঘণ্টা ধরে চলে এ সংঘর্ষ।

এ ঘটনার জেরে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং পুরো শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ও র‍্যাব এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, দুপুরে শহরের হবিগঞ্জ সড়কে একটি সিএনজিচালিত অটোরিকশা পার্কিং করাকে কেন্দ্র করে এক মাইক্রোবাস চালকের সঙ্গে কথাকাটাকাটি হয়। এর জের ধরে সিএনজি ও মাইক্রোবাস শ্রমিকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে উভয় পক্ষের শ্রমিকেরা লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ইট-পাটকেল নিক্ষেপে জড়িয়ে পড়েন।

সংঘর্ষের সময় শহরের চৌমুহনা, স্টেশন রোড ও পেট্রোল পাম্প এলাকার সব ব্যবসা প্রতিষ্ঠান ও বিপণিবিতান বন্ধ হয়ে যায়। ইট-পাটকেলের আঘাতে বেশ কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। এদিকে, সংঘর্ষের ছবি ও ভিডিও ধারণ করার সময় সাংবাদিকদের ওপর চড়াও হয় এক পক্ষের শ্রমিকেরা।

গুরুতর আহতদের মধ্যে রয়েছেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সদস্য আমজাদ হোসেন বাচ্চু, সাংবাদিক ইসমাইল মাহমুদ ও এহসান বিন মুজাহির। এ ছাড়া ইট-পাটকেলের আঘাতে আহত হয়েছেন সাংবাদিক নুর মোহাম্মদ সাগর, এস কে দাস সুমন ও শেখ জসিম। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সিএনজি অটোরিকশা ও সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সালাউদ্দিন আহমদ বলেন, ‘ওভারটেক করাকে কেন্দ্র করে চালকদের মধ্যে কথাকাটাকাটি হয়েছিল। খবর পেয়ে আমি স্ট্যান্ডে যাওয়ার পরপরই লাইট্রেস (মাইক্রোবাস) গাড়ির চালকেরা আমাদের এক নেতার ওপর হামলা চালায়। পরে আরও কয়েকজন লাঠিসোঁটা নিয়ে এসে আমাদের স্ট্যান্ডে ভাঙচুর ও মারধর শুরু করে।’

অন্যদিকে, মাইক্রোবাস শ্রমিকদের দাবি—তাদের এক চালককে প্রথমে মারধর করা হয়েছে, যার জেরে এই উত্তেজনা তৈরি হয়।

সংঘর্ষের খবর পেয়ে মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমান, শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না এবং স্থানীয় ব্যবসায়ী ও সাংবাদিক নেতারা হাসপাতালে আহতদের দেখতে যান। পরে প্রশাসনের উদ্যোগে শ্রমিক নেতাদের সঙ্গে একটি বৈঠক অনুষ্ঠিত হয়।

শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন বলেন, ‘শহরের ভেতরের এই সংঘর্ষে ব্যবসায়ীরা চরম ক্ষতিগ্রস্ত হয়েছেন। বিশেষ করে সাংবাদিকদের ওপর হামলার ঘটনাটি অত্যন্ত নিন্দনীয়। আমরা দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।’

শ্রীমঙ্গল থানার ওসি জহিরুল ইসলাম মুন্না বলেন, ‘বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমান বলেন, ‘পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে। শান্তিশৃঙ্খলা বজায় রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

জানতে চাইলে সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মানুষ যখন উত্তেজিত হয়ে যায়, তখন হিতাহিত জ্ঞান লোপ পায়। আমরা বসে বিষয়টি সুন্দরভাবে সমাধান করে দেব। কারণ যারা মেরেছে আর যারা মার খেয়েছে, সবাই আমাদের লোক। সাংবাদিকেরাও আমাদের ভাই। ভবিষ্যতে যাতে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা আর না ঘটে, সে জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।”

সর্বশেষ

আরো পড়ুন
পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

যশোর-নড়াইলে কঠোর নজরদারি / পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

সারাদেশ
ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

শিক্ষা
বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

সারাদেশ
বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

সারাদেশ
রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

নারী-শিশু
ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

অপরাধ ও দুর্নীতি
মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

সারাদেশ

আইন-আদালত এর আরও সংবাদ

আরো পড়ুন