মহালছড়িতে ওপেন হাউস ডে: আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ-জনগণ যৌথ প্রয়াসের আহ্বান

আইন-আদালত
মহালছড়িতে ওপেন হাউস ডে: আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ-জনগণ যৌথ প্রয়াসের আহ্বান
১৯ মে ২০২৬, ৬:১২ পিএম

খাগড়াছড়ির মহালছড়ি থানার উদ্যোগে মহালছড়ি সদর ইউনিয়ন পরিষদের হলরুমে মঙ্গলবার (১৯ মে ২০২৬) ১১টায় ওপেন ডে হাউজ সভা অনুষ্ঠিত হয়েছে।

মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মির্জা জহির উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ কামরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) খাগড়াছড়ি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা বিএনপি সভাপতি মোঃ আনোয়ার হোসেন, মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ শাহজাহান পাটোয়ারী, মহালছড়ি উপজেলা প্রেস ক্লাব এর সাধারণ সম্পাদক মোঃ ছানোয়ার হোসেন। সভায় স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন এসআই মোঃ মাসুম হোসেন।

সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক, চুরি-ডাকাতি, কিশোর গ্যাং, নারী ও শিশু নির্যাতন, সন্ত্রাস, জঙ্গিবাদ, জুয়া, দুর্নীতি, বাল্য বিবাহ, মোবাইল ফোনের অপব্যবহার এবং যৌতক সহ বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে আলোচনা করা হয়। উপস্থিত বক্তারা এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় পুলিশ ও জনগণের পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।

মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা জহির উদ্দিন বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সবসময় কাজ করে যাচ্ছে। সাধারণ মানুষের যেকোনো সমস্যা দ্রুত সমাধানে থানার পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি আশ্বাস দেন।

সভায় অংশগ্রহণকারীরা বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং সেগুলোর সমাধানে পুলিশের সহযোগিতা কামনা করেন। পরে উন্মুক্ত আলোচনার মাধ্যমে স্থানীয় বিভিন্ন বিষয়ে মতবিনিময় করা হয়।

এসময় মহালছড়ি থানার অন্যান্য পুলিশ সদস্য ও অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

সর্বশেষ

আরো পড়ুন
পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

যশোর-নড়াইলে কঠোর নজরদারি / পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

সারাদেশ
ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

শিক্ষা
বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

সারাদেশ
বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

সারাদেশ
রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

নারী-শিশু
ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

অপরাধ ও দুর্নীতি
মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

সারাদেশ

আইন-আদালত এর আরও সংবাদ

আরো পড়ুন