মনু নদী থেকে উদ্ধার ভারতীয় যুবকের লাশ বিএসএফের কাছে হস্তান্তর

আইন-আদালত
মনু নদী থেকে উদ্ধার ভারতীয় যুবকের লাশ বিএসএফের কাছে হস্তান্তর
নিউজ ডেস্ক
১৫ মে ২০২৬, ১২:১৭ এএম

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মনু নদীতে ভেসে আসা নিখোঁজ এক ভারতীয় নাগরিকের লাশ গত ১২ মে উদ্ধার করে পুলিশ। লাশের পরিচয় শনাক্ত হওয়ার ২ দিন পর ১৪ মে (বৃহস্পতিবার) ভারতীয় বিএসএফ ও পুলিশের কাছে লাশ হস্তান্তর করেছে কুলাউড়া থানা পুলিশ। 

মনু নদী থেকে ভাসমান অবস্থায় উদ্ধার হওয়া ৩৫ বছর বয়সী যুবকের নাম নিত্যানন্দ মালাকার ওরফে (ছোটমনা)। তার বাড়ি ভারতের ত্রিপুরা রাজ্যের  কৈলাশহর পুর পরিষদের  দুর্গাপুর এলাকা। জানাযায়,গত ৯ মে (শনিবার) থেকে থেকে নিত্যানন্দ নিখোঁজ ছিলো। তার পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে অনেক খোঁজাখুঁজি করে তাঁর কোনও সন্ধান না পেয়ে স্থানীয় পুলিশ ষ্টেশনে একটি সাধারণ ডায়রি ও করে। এরপর বাংলাদেশের মনু নদীতে একটি লাশ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে তার পরিবারের সদস্যরা নিশ্চিত হোন লাশটি নিখোঁজ নিত্যানন্দের।

 পরে ১৪ মে (বৃহস্পতিবার) সন্ধ্যার দিকে চাতলাপুর স্থলবন্দর দিয়ে উভয় দেশের প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে নিত্যানন্দের লাশ ভারতীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ সময় স্থলবন্দর কর্তৃপক্ষ, পুলিশ, বিজিবিও ভারতীয় বিএসএফ এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এব্যাপারে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান মোল্লা জানান, মনু নদীর টিলাগাঁওয়ের  চানপুর এলাকা থেকে লাশ  উদ্ধারের পর পরিচয় নিশ্চিত হতে প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে আইনী প্রক্রিয়া শেষে নিত্যানন্দের লাশ ভারতীয় বিএসএফ ও পুলিশের সম্মানয়ে বৃহস্পতিবার বিকেলে মরদেহ বিএসএফ এর কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ

আরো পড়ুন
ইবির শিক্ষক আজিজুলের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে বিচার নিয়ে অনিশ্চয়তা

এক বছরেও শেষ হয়নি তদন্ত / ইবির শিক্ষক আজিজুলের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে বিচার নিয়ে অনিশ্চয়তা

শিক্ষা
সুন্দরবনে নিষিদ্ধ সময়ে খুলনা রেঞ্জের অভিযানে ১ মাসে ২৬ মামলায় ২৪ টি নৌকা আটক

সুন্দরবনে নিষিদ্ধ সময়ে খুলনা রেঞ্জের অভিযানে ১ মাসে ২৬ মামলায় ২৪ টি নৌকা আটক

আইন-আদালত
পাবনায় বাসের ধাক্কায় স্কুল ছাত্র নিহত

পাবনায় বাসের ধাক্কায় স্কুল ছাত্র নিহত

জনদুর্ভোগ
বদলগাছীতে স্ত্রীর  স্বীকৃতি না দেওয়ায় এক নারীর সংবাদ সন্মেলন

বদলগাছীতে স্ত্রীর স্বীকৃতি না দেওয়ায় এক নারীর সংবাদ সন্মেলন

গণমাধ্যম
কেউ অনিয়ম ও দুর্নীতি করলে নির্ভয়ে সংবাদ প্রকাশ করবেন- ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের মির্জা ফখরুল

কেউ অনিয়ম ও দুর্নীতি করলে নির্ভয়ে সংবাদ প্রকাশ করবেন- ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের মির্জা ফখরুল

গণমাধ্যম
ঈশ্বরগঞ্জে নূরে আলমের তরমুজ চাষে সাফল্য, তিন মাসেই আয় দেড় লাখ টাকা

ঈশ্বরগঞ্জে নূরে আলমের তরমুজ চাষে সাফল্য, তিন মাসেই আয় দেড় লাখ টাকা

সারাদেশ
ঠাকুরগাঁওয়ে সলেমান আলীর সোলার সেচ পাম্প উদ্বোধন করলেন মির্জা ফখরুল

ঠাকুরগাঁওয়ে সলেমান আলীর সোলার সেচ পাম্প উদ্বোধন করলেন মির্জা ফখরুল

বাণিজ্য-অর্থনীতি

আইন-আদালত এর আরও সংবাদ

আরো পড়ুন