গৃহবধূর ঝুলন্ত মরদেহ,পাশে চিরকুট

আইন-আদালত
গৃহবধূর ঝুলন্ত মরদেহ,পাশে চিরকুট
১৪ মে ২০২৬, ৫:০৩ এএম

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার পাথারিয়া চা বাগানে পিত্রালয়ের রান্নাঘরের তীরের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ময়না গঞ্জু (৩৬) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার দুপুরের দিকে লাশটি উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে তার হাতের লেখা একটি চিরকুটও জব্দ করেছে পুলিশ।

নিহত ময়না গঞ্জু মিঠাইলাল গঞ্জুর মেয়ে। তিনি কুলাউড়া উপজেলার বরমচাল চা বাগানের বাসিন্দা সুকিন্দর গঞ্জুর স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, প্রায় ১৫ থেকে ১৬ বছর আগে সুকিন্দর গঞ্জুর সঙ্গে ময়না গঞ্জুর বিয়ে হয়। দীর্ঘদিন সংসার করলেও তাদের সন্তান না হওয়ায় দাম্পত্য কলহ শুরু হয়। প্রায় এক বছর আগে তিনি স্বামীর বাড়ি ছেড়ে পিত্রালয়ে চলে আসেন।

এ সময় উপজেলার বরমচাল এলাকার বিশ্বজিৎ গঞ্জুর সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। সম্প্রতি বিশ্বজিৎ অন্যত্র বিয়ে করলে ময়না মানসিকভাবে ভেঙে পড়েন বলে জানিয়েছে স্থানীয়রা।

বুধবার দুপুরে পিত্রালয়ের রান্নাঘরে তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে স্বজনরা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

বড়লেখা থানার ওসি মো. মনিরুজ্জামান খান জানিয়েছেন, ঘটনাস্থল থেকে নিহতের হাতের লেখা একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। সেখানে প্রেমিকের নামসহ ব্যক্তিগত ও পারিবারিক কিছু বিষয় উল্লেখ রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রেমিকের সঙ্গে মনোমালিন্য এবং অন্যত্র বিয়ে করায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে তিনি আত্মহত্যা করেছেন।

পরে ময়নাতদন্তের জন্য লাশ মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে থানা পুলিশ।

সর্বশেষ

আরো পড়ুন
পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

যশোর-নড়াইলে কঠোর নজরদারি / পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

সারাদেশ
ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

শিক্ষা
বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

সারাদেশ
বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

সারাদেশ
রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

নারী-শিশু
ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

অপরাধ ও দুর্নীতি
মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

সারাদেশ

আইন-আদালত এর আরও সংবাদ

আরো পড়ুন