নোয়াখালী আইনজীবী সমিতির নবাগত সদস্যদের “নবীন বরণ-২০২৬” অনুষ্ঠিত।

আইন-আদালত
নোয়াখালী আইনজীবী সমিতির নবাগত সদস্যদের “নবীন বরণ-২০২৬” অনুষ্ঠিত।

নোয়াখালী আইনজীবী সমিতির নবাগত সদস্যদের “নবীন বরণ-২০২৬” অনুষ্ঠিত।

০৭ মে ২০২৬, ৮:০৯ পিএম

নোয়াখালী আইনজীবী সমিতির নবাগত সদস্যদের সৌজন্যে আয়োজিত “নবীন বরণ-২০২৬” অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে আইন পেশায় নতুনভাবে যুক্ত হওয়া সদস্যদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দনের মাধ্যমে বরণ করে নেওয়া হয়।

অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক এড. গাজী কামরুল ইসলাম সজল

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এড. এবিএম জাকারিয়া এবং এড. আব্দুর রহমান। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন এড. মোঃ কামাল হোসেন

বক্তারা নবাগত আইনজীবীদের ন্যায়বিচার প্রতিষ্ঠা, পেশাগত সততা বজায় রাখা এবং সাধারণ মানুষের আইনি সেবায় আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে আইনজীবী সমিতির সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।