রাঙ্গামাটিতে মাদক ও অপরাধবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী ও ৩ মাদকসেবী আটক

আইন-আদালত
রাঙ্গামাটিতে মাদক ও অপরাধবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী ও ৩ মাদকসেবী আটক
০৭ মে ২০২৬, ৬:০৮ পিএম

রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের নিয়মিত বিশেষ অভিযানের অংশ হিসেবে রাঙ্গামাটি সদর থানা এলাকায় মাদক, জুয়া, চাঁদাবাজি, অস্ত্রধারী, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে।

অভিযানটি বুধবার (০৬ মে ২০২৬) তারিখে মাননীয় পুলিশ সুপার রাঙ্গামাটি পার্বত্য জেলা জনাব মুহাম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের নেতৃত্বে পরিচালিত হয়।

অভিযানকালে রাত আনুমানিক ১১ টা ৩০ মিনিটে রাঙ্গামাটি সদর থানাধীন বক্ষব্যাধী হাসপাতালের সামনে থেকে মাদক ব্যবসায়ী মোঃ আজাদ হোসেন (২৩), পিতা মোঃ ফারুক, সাং আমানতবাগ ৯নং ওয়ার্ড, থানা কোতোয়ালি, এর কাছ থেকে ১০ (দশ) পিস ইয়াবা উদ্ধারসহ তাকে গ্রেফতার করা হয়।

এছাড়া একই অভিযানে তিনজন মাদকসেবীকেও আটক করা হয়। তারা হলেন— ১. সাব্বির সুলতান (২২), পিতা মোঃ এনামুল হক, সাং টিভি ক্লিনিক এলাকা, থানা রাঙ্গামাটি সদর

২. মোঃ জাহিদ (২৩), পিতা মোঃ খোকন, সাং টিভি ক্লিনিক এলাকা, থানা রাঙ্গামাটি সদর

৩. মোঃ ফারুক (২৪), পিতা মোঃ কবির হোসেন, সাং সদর কোর্ট (সোনালী ব্যাংকের পিছনে), থানা রাঙ্গামাটি সদর

অভিযান চলাকালে স্থানীয় জনগণকে মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সচেতন করা হয় এবং এসব অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানানো হয়েছে।

রাঙ্গামাটি জেলা পুলিশ মাদক, জুয়া, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিয়মিত অভিযান অব্যাহত রাখবে।

সর্বশেষ

আরো পড়ুন
পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

যশোর-নড়াইলে কঠোর নজরদারি / পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

সারাদেশ
ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

শিক্ষা
বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

সারাদেশ
বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

সারাদেশ
রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

নারী-শিশু
ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

অপরাধ ও দুর্নীতি
মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

সারাদেশ