ফজরের নামাজে এসে লাশ হলো মুসল্লি;আটক-১

আইন-আদালত
ফজরের নামাজে এসে লাশ হলো মুসল্লি;আটক-১
০৪ মে ২০২৬, ২:৪৩ এএম

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ফজরের নামাজ চলাকালে মসজিদের ভেতরে এক বৃদ্ধ মুসল্লিকে হত্যা করা হয়েছে। রোববার (৩রা মে) ভোরে উপজেলার ভুনবীর ইউনিয়নের পশ্চিম লইয়ারকুল জামে মসজিদে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত জসিম মিয়া (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত হাফিজ উল্লাহ (৮০) একই এলাকার বাসিন্দা। স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, ফজরের নামাজ আদায়ের সময় হাফিজ উল্লাহ সিজদারত অবস্থায় ছিলেন। এসময় হঠাৎ এক ব্যক্তি মসজিদের ভেতরে ঢুকে তার ওপর হামলা চালায়। ধারালো ও সূচালো বস্তু দিয়ে চোখ, মাথা ও মুখমণ্ডলে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ঘটনার পরপরই শ্রীমঙ্গল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং জড়িত সন্দেহে জসিম মিয়াকে আটক করে। পুলিশ জানায়, নিহত ও অভিযুক্ত উভয়েই একই গ্রামের বাসিন্দা।

শ্রীমঙ্গল থানার উপ-পরিদর্শক (এসআই) সজিব চৌধুরী বলেন, ঘটনার পর দ্রুত অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

এ ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এবং দোষী ব্যক্তির সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

সর্বশেষ

আরো পড়ুন
পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

যশোর-নড়াইলে কঠোর নজরদারি / পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

সারাদেশ
ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

শিক্ষা
বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

সারাদেশ
বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

সারাদেশ
রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

নারী-শিশু
ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

অপরাধ ও দুর্নীতি
মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

সারাদেশ

আইন-আদালত এর আরও সংবাদ

আরো পড়ুন