কুড়িগ্রাম মাদক মামলায় ৭ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান

আইন-আদালত
কুড়িগ্রাম  মাদক মামলায় ৭ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান
২৯ এপ্রিল ২০২৬, ৮:৩৪ পিএম

কুড়িগ্রাম  মাদক মামলায় ৭ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান 

মাদক ব্যবসায় জড়িত থাকার অপরাধে বুধবার  নুর ইসলাম (৪৫) নামের এক ব্যক্তিকে ৭ বছর সশ্রম কারাদণ্ড প্রদান করেন কুড়িগ্রাম অতিরিক্ত জেলা ও দায়রা জজ জয়নাল আবেদিন। 

কুড়িগ্রাম অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের সরকারি কৌশলী (অতিরিক্ত পিপি) অ্যাডভোকেট তারিক জানান, জেলার ফুলবাড়ি উপজেলার  গোরকমন্ডল এলাকার মৃত উমর আলীর পুত্র নুর ইসলামের বিরুদ্ধে ২৫ কেজি গাঁজা রাখার অভিযোগে ফুলবাড়ি থানা পুলিশ মামলা দায়ের করন ২০১৬ সালে। ফুলবাড়ি থানার এস আই দুলাল উদ্দিন বাদী হয়ে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) টেবিলের ৭(খ) ধারার অপরাধের অভিযোগ আনয়ন করে।  পুলিশ তদন্ত রিপোর্টেও তাকে অভিযুক্ত করা হয়। সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ এবং দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে সন্দেহাতীত ভাবে অপরাধ প্রমাণিত হওয়ায় বিজ্ঞ বিচারক জয়নাল আবেদিন  বুধবার  বিকালে জনাকীর্ণ আদালতে নুর ইসলাম কে ৭ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থ দন্ড প্রদান করেন। অর্থদণ্ড অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ঘোষণা করেন। একই সঙ্গে আসামির অত্র মামলায় পূর্বের মোট হাজতবাস সাজার মেয়াদ থেকে বাদ যাবে বলে উল্লেখ করা হয়।

 দায়রা মামলা নং ৩৫৩/২০১৬। রায় ঘোষণার সময় আসামি নুর ইসলাম আদালতে উপস্থিত ছিলেন। 

আসামী পক্ষে ছিলেন অ্যাডভোকেট আশরাফ আলী। 

সর্বশেষ

আরো পড়ুন
পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

যশোর-নড়াইলে কঠোর নজরদারি / পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

সারাদেশ
ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

শিক্ষা
বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

সারাদেশ
বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

সারাদেশ
রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

নারী-শিশু
ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

অপরাধ ও দুর্নীতি
মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

সারাদেশ

আইন-আদালত এর আরও সংবাদ

আরো পড়ুন