কুলাউড়ায় সীমান্তে ৯ লাখ টাকার ভারতীয় সিগারেট জব্দ

আইন-আদালত
কুলাউড়ায় সীমান্তে ৯ লাখ টাকার ভারতীয় সিগারেট জব্দ
২৭ এপ্রিল ২০২৬, ২:৩৭ এএম

মৌলভীবাজারের কুলাউড়ায় বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় সিগারেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার (২৬শে এপ্রিল) ভোরে উপজেলার আলীনগর সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এসব সিগারেট জব্দ করা হয় বলে জানিয়েছে ৪৬ ব্যাটালিয়ান বিজিবি।

শ্রীমঙ্গল ৪৬ ব্যাটালিয়নের (বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ জানান, গোপন তথ্যের ভিত্তিতে টহলরত বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় ৪ হাজার ৬০৮ প্যাকেট ভারতীয় সিগারেট উদ্ধার করেন। এ সময় বিজিবি'র উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যাওয়ায় তাদের কাউকে আটক করা সম্ভব হয়নি।

এতে জব্দ করা এসব সিগারেটের আনুমানিক বাজারমূল্য প্রায় ৯ লাখ ২১ হাজার ৬০০ টাকা।

তিনি আরো জানান, সীমান্ত এলাকায় চোরাচালান মাদক প্রতিরোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।

সর্বশেষ

আরো পড়ুন
পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

যশোর-নড়াইলে কঠোর নজরদারি / পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

সারাদেশ
ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

শিক্ষা
বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

সারাদেশ
বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

সারাদেশ
রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

নারী-শিশু
ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

অপরাধ ও দুর্নীতি
মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

সারাদেশ

আইন-আদালত এর আরও সংবাদ

আরো পড়ুন