মণিরামপুর বাজারে ফুটপাত দখল: ‘নয়া সংবাদ’-এ প্রতিবেদন প্রকাশের পর প্রশাসনের অভিযান, জরিমানা

আইন-আদালত
মণিরামপুর বাজারে ফুটপাত দখল: ‘নয়া সংবাদ’-এ প্রতিবেদন প্রকাশের পর প্রশাসনের অভিযান, জরিমানা
২০ এপ্রিল ২০২৬, ৯:১৯ পিএম

যশোরের মণিরামপুর বাজারে দীর্ঘদিনের ফুটপাত দখল নিয়ে জাতীয় দৈনিক নয়া সংবাদ-এ প্রতিবেদন প্রকাশের পর দ্রুত পদক্ষেপ নিয়েছে উপজেলা প্রশাসন। সোমবার পরিচালিত ভ্রাম্যমান আদালতের অভিযানে ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

‎অভিযানে বাজারের দক্ষিণ মাথায় অবৈধভাবে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার দায়ে  বিসমিল্লাহ বেডিং হাউজসহ মোট ৪টি দোকানকে ২ হাজার টাকা করে মোট ৮ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ দণ্ডাদেশ প্রদান করা হয় স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এর আওতায়।ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, অভিযান চলাকালে দখলকৃত বিভিন্ন মালামাল জব্দ করা হয়। পরে মুচলেকা গ্রহণ সাপেক্ষে জব্দকৃত মালামাল ফেরত দেওয়া হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের ভবিষ্যতে ফুটপাত দখল থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

‎অভিযান পরিচালনা করেন মণিরামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহির দায়ান আমিন। তিনি বলেন, “জনসাধারণের চলাচলের পথ দখল করে কোনোভাবেই ব্যবসা পরিচালনা করতে দেওয়া হবে না। পুনরায় দখলের চেষ্টা করলে আরও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”এর আগে প্রকাশিত প্রতিবেদনে উঠে আসে, প্রভাবশালী একটি মহল দীর্ঘদিন ধরে বাজারের ফুটপাত দখল করে রাখায় পথচারীদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছিল। ফুটপাত দখলের কারণে মানুষ বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে ব্যস্ত সড়কে চলাচল করছিল, যা বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে তুলেছিল।

‎স্থানীয় সচেতন মহল এই অভিযানে সন্তোষ প্রকাশ করলেও তারা বলছেন, স্থায়ী সমাধানের জন্য নিয়মিত নজরদারি ও ধারাবাহিক অভিযান অপরিহার্য। অন্যথায়, স্বল্প সময়ের মধ্যেই আবারও দখলদারিত্ব ফিরে আসার আশঙ্কা রয়েছে।“উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং বাজার এলাকার শৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থান নেওয়া হবে"।

সর্বশেষ

আরো পড়ুন
পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

যশোর-নড়াইলে কঠোর নজরদারি / পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

সারাদেশ
ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

শিক্ষা
বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

সারাদেশ
বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

সারাদেশ
রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

নারী-শিশু
ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

অপরাধ ও দুর্নীতি
মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

সারাদেশ