রাবিপ্রবিতে পিডির বিরুদ্ধে দুর্নীতির নিরপেক্ষ তদন্ত দাবি ছাত্রদলের

ক্যাম্পাস
রাবিপ্রবিতে পিডির বিরুদ্ধে দুর্নীতির নিরপেক্ষ তদন্ত দাবি ছাত্রদলের
২৫ মে ২০২৬, ১০:৪৮ পিএম

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) প্রকল্প পরিচালক (পিডি) আব্দুর গফুরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। বিষয়টি চ্যানেল ২৪-এ প্রচারিত একটি প্রতিবেদনের পর আরও আলোচনায় আসে। এর প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল তীব্র প্রতিক্রিয়া জানিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি তুলেছে।

সম্প্রতি এক বিবৃতিতে সংগঠনটি গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করে জানায়, রাবিপ্রবির অভ্যন্তরে কোনো ধরনের দুর্নীতি বা ক্ষমতার অপব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

বিবৃতিতে ছাত্রদলের নেতৃবৃন্দ বলেন, “রাবিপ্রবি’র পবিত্র প্রাঙ্গণ কোনো দুর্নীতিবাজ ও ক্ষমতার অপব্যবহারকারীর অভয়ারণ্য হতে পারে না। সাবেক উপাচার্যের দলীয় স্বজনপ্রীতির বিরুদ্ধে আমাদের অবস্থান যেমন আপসহীন ছিল, বর্তমান ও ভবিষ্যতের যেকোনো দুর্নীতির বিরুদ্ধেও আমাদের অবস্থান কঠোর থাকবে। রাবিপ্রবির মর্যাদা ও শিক্ষার্থীদের অধিকার রক্ষাই আমাদের মূল লক্ষ্য।”

তারা আরও জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতি দুই দফা জরুরি দাবি জানানো হয়েছে। দাবিগুলো হলো-

  • অভিযোগের সুষ্ঠু তদন্তের জন্য অবিলম্বে একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করতে হবে।
  • আগামী ৭ কার্যদিবসের মধ্যে তদন্ত সম্পন্ন করে দোষীদের বিরুদ্ধে দৃশ্যমান আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক নাসির উদ্দীন অর্নব বলেন, “আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে একটি নিরপেক্ষ, স্বচ্ছ ও সুষ্ঠু তদন্তের জোর দাবি জানাচ্ছি, যাতে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে আইনের মুখোমুখি করা সম্ভব হয়। এর পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের স্বার্থে, অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে বিশ্ববিদ্যালয়ে সংঘটিত সকল প্রকার দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধেও সমভাবে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। ক্ষমতার অপব্যবহারকারী কাউকেই ছাড় দেওয়া যাবে না।”

বিবৃতির শেষাংশে ছাত্রদল জানিয়েছে, বিশ্ববিদ্যালয়ের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে তারা কোনো ধরনের আপস করবে না।

সর্বশেষ

আরো পড়ুন
পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

যশোর-নড়াইলে কঠোর নজরদারি / পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

সারাদেশ
ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

শিক্ষা
বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

সারাদেশ
বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

সারাদেশ
রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

নারী-শিশু
ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

অপরাধ ও দুর্নীতি
মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

সারাদেশ