অরবিট একাডেমিক এন্ড এডমিশন কেয়ার–এর আয়োজনে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত
অরবিট একাডেমিক এন্ড এডমিশন কেয়ার–এর আয়োজনে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত।
পাবনার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান অরবিট একাডেমিক এন্ড এডমিশন কেয়ার–এর উদ্যোগে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার (২৩ মে) দিনব্যাপী পাবনায় প্রতিষ্ঠানটির আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পাওয়া শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এ সময় চান্সপ্রাপ্ত শিক্ষার্থী মাহিন উদ্দিন বলেন, “এ ধরনের সংবর্ধনা আমাদের অনুপ্রাণিত করে এবং ভবিষ্যতে আরও ভালোভাবে পড়াশোনা করার উৎসাহ জোগায়।”
প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও পরিচালক আসাদ নিলয় জানান , পাবনায় সর্বাধিক বিশ্ববিদ্যালয় ভর্তি সাফল্য অর্জনকারী কোচিংগুলোর মধ্যে অরবিট একাডেমিক এন্ড এডমিশন কেয়ার অন্যতম। এছাড়াও এখানে ইন্টারমিডিয়েট ১ম ও ২য় বর্ষের শিক্ষার্থীদের বায়োলজি ও রসায়ন পড়ানো হয়।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে ফুল ও ক্রেস্ট বিতরণ করা হয়।
আপনার মতামত লিখুন