কুবিতে এসিএস স্টুডেন্টস চ্যাপ্টারের আয়োজনে স্কুল শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগিতা

ক্যাম্পাস
কুবিতে এসিএস স্টুডেন্টস চ্যাপ্টারের আয়োজনে স্কুল শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগিতা
২১ মে ২০২৬, ১০:৪০ পিএম

শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে কুমিল্লার গভর্মেন্ট ল্যাবরেটরি হাই স্কুলে “কুইজ ও রাসায়নিক বিক্রিয়া প্রদর্শনী” আয়োজন করেছে আমেরিকান কেমিক্যাল সোসাইটি (এসিএস) স্টুডেন্টস চ্যাপ্টার, কুমিল্লা বিশ্ববিদ্যালয়।

বৃহস্পতিবার (২১ মে) গভর্মেন্ট ল্যাবরেটরি হাই স্কুলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

চ্যাপ্টারের সাধারণ সম্পাদক নাজমুন নাহার রেশমি বলেন, “আমাদের আধুনিক জগতে বিজ্ঞানের কোনো বিকল্প নেই। তাই রসায়ন বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হিসেবে স্কুল-কলেজের শিক্ষার্থীদের কাছে বিজ্ঞানের বার্তা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই আমাদের আজকের আয়োজন।”

সহকারী প্রধান শিক্ষক শাহীন কাজী বলেন, “এসিএস স্টুডেন্টস চ্যাপ্টার, কুমিল্লা বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত এই কুইজ ও রাসায়নিক বিক্রিয়া প্রদর্শনী শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। বিশেষ করে রাসায়নিক বিক্রিয়ার প্রদর্শনী শিক্ষার্থীদের কাছে অত্যন্ত আকর্ষণীয় মনে হয়েছে। আশা করি, এসিএস চ্যাপ্টার ভবিষ্যতেও এ ধরনের আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের বিজ্ঞানমুখী করতে ভূমিকা রাখবে।”

অনুষ্ঠানে চ্যাপ্টারের সভাপতি মো. রায়হান সরকার বলেন, “এই চ্যাপ্টার মূলত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উচ্চতর জ্ঞান ও বিভিন্ন দক্ষতা বৃদ্ধিতে কাজ করে। পাশাপাশি আমরা চাই এসিএস চ্যাপ্টারের সহযোগিতায় স্কুল-কলেজের শিক্ষার্থীরাও বিজ্ঞান বিষয়ে আগ্রহী হয়ে উঠুক, যা তাদের পড়াশোনায় মনোযোগী হওয়া ও ভবিষ্যৎ লক্ষ্য নির্ধারণে কার্যকর ভূমিকা রাখবে।”

অনুষ্ঠানে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার আকর্ষণীয় প্রদর্শনী ও কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীরা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে।

সর্বশেষ

আরো পড়ুন
পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

যশোর-নড়াইলে কঠোর নজরদারি / পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

সারাদেশ
ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

শিক্ষা
বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

সারাদেশ
বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

সারাদেশ
রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

নারী-শিশু
ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

অপরাধ ও দুর্নীতি
মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

সারাদেশ

ক্যাম্পাস এর আরও সংবাদ

আরো পড়ুন