জাতীয় স্কাউটিংয়ের স্বপ্নযাত্রায় কুবির কিশোর

ক্যাম্পাস
জাতীয় স্কাউটিংয়ের স্বপ্নযাত্রায় কুবির কিশোর
১৭ মে ২০২৬, ১০:৪৬ পিএম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) এক শিক্ষার্থীর নাম এখন জাতীয় স্কাউটিং অঙ্গনে আলোচনায়। পরিসংখ্যান বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী কিশোর কুমার দেশের স্কাউটিংয়ের সর্বোচ্চ সম্মাননা ‘প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অ্যাওয়ার্ড (PRSA)’ এর জন্য মনোনীত হয়েছেন।

রবিবার (১৭ মে) বাংলাদেশ স্কাউটসের পরিচালক (প্রোগ্রাম) মোসাঃ মাহফুজা পারভীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

জানা গেছে, ঢাকা জেলা রোভারের অধীন ক্রিস্টাল ওপেন স্কাউট গ্রুপের হয়ে তিনি এ সম্মাননার জন্য মনোনয়ন পান। দীর্ঘমেয়াদি বিভিন্ন স্কাউটিং কার্যক্রম, প্রশিক্ষণ ও জাতীয় পর্যায়ের মূল্যায়ন সফলভাবে সম্পন্ন করার মাধ্যমে তিনি চূড়ান্তভাবে নির্বাচিত হন।

স্কাউটিং কার্যক্রমে কিশোর কুমার বিভিন্ন ব্যাজ অর্জনের পাশাপাশি চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত প্রায় ১৫০ কিলোমিটার পথ পায়ে হেঁটে পরিভ্রমণ সম্পন্ন করেন। এছাড়া তিনি স্কাউট ইউনিট লিডার বেসিক ও অ্যাডভান্স কোর্স সম্পন্ন করেছেন এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন ক্যাম্পে অংশ নিয়েছেন।

এছাড়াও, তিনি বাংলাদেশের প্রতিনিধি হিসেবে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত ২৫তম বিশ্ব স্কাউট জাম্বুরিতে অংশগ্রহণ করেন। এছাড়া গত বছর এশিয়া প্যাসিফিক রিজিওনাল ফটো কনটেস্টে রৌপ্য পদক অর্জন করেন।

প্রতিক্রিয়ায় কিশোর কুমার এ অর্জনের জন্য মহান সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে পরিবার, স্কাউটস সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষক-সহপাঠীদের সহযোগিতা ও অনুপ্রেরণার কথাও স্মরণ করেন।

সর্বশেষ

আরো পড়ুন
পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

যশোর-নড়াইলে কঠোর নজরদারি / পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

সারাদেশ
ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

শিক্ষা
বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

সারাদেশ
বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

সারাদেশ
রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

নারী-শিশু
ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

অপরাধ ও দুর্নীতি
মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

সারাদেশ

ক্যাম্পাস এর আরও সংবাদ

আরো পড়ুন