পাবিপ্রবির শিক্ষকদের অফিস ম্যানেজমেন্ট অ্যান্ড প্রফেশনালিজম বিষয়ে প্রশিক্ষণ

ক্যাম্পাস
পাবিপ্রবির শিক্ষকদের অফিস ম্যানেজমেন্ট অ্যান্ড প্রফেশনালিজম বিষয়ে প্রশিক্ষণ

প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত উপাচার্যসহ অতিথিরা। রবিবার সকালে পাবিপ্রবিতে।

১৭ মে ২০২৬, ৬:৩৫ পিএম

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের জন্য দিনব্যাপী অফিস ম্যানেজমেন্ট অ্যান্ড প্রফেশনালিজম বিষয়ে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (১৭ মে) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কনভেনশন হলে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা: শামীম। 

বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান।

রিসোর্স পারসন ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইআইইআর-এর ফ্যাকাল্টি মেম্বার মো. আব্দুল আজিজ। সভাপতিত্ব করেন ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)'র পরিচালক অধ্যাপক ড. মো. শামীম রেজা।

উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা: শামীম তার বক্তব্যে বলেন, অফিস ম্যানেজমেন্ট হলো কম সময়ে, কম অর্থ ব্যয়ে সর্বোচ্চ ফলাফল অর্জন করা। কাজ শুরু করার আগে প্রতিটি বিষয়ে পরিকল্পনা করতে হবে। চাকরি ও দায়িত্ব এক জিনিস না। চাকরি হলো ৯টা হতে ৫টা পর্যন্ত অফিস। কিন্তু দায়িত্ব হলো চাকরির বাইরেও প্রতিষ্ঠানকে ওউন করা, কাজকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সম্পন্ন করা। 

তিনি আরো বলেন, সঠিকভাবে আমাদের দায়িত্ব পালন, অফিসে নিজের কাজের পাশাপাশি সহকর্মীদের সাথে ভালো আচরণ এবং নিজের জানা জ্ঞানকে শেয়ার করতে হবে। যোগাযোগ, নেতৃত্ব ও ইতিবাচক মনোভাব থাকতে হবে। সময়ানুবর্তি হওয়া, দায়িত্বকে গুরুত্ব দেওয়া এবং অফিসের নিয়মকানুন মেনে চলতে হবে। নতুন বিষয় জানার জন্য শেখার মানসিকতা  থাকতে হবে। প্রশিক্ষণ থেকে শিখতে হবে এবং এর ফলে দেশ ও জাতি উপকৃত হবে।

উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম প্রশিক্ষণার্থীদের উদ্দেশে বলেন, প্রশিক্ষণের পুরো সময়টা থাকা এবং শেখার ইচ্ছাশক্তি থাকতে হবে। প্রশিক্ষণে প্রশিক্ষণার্থীদের জন্য মূল্যায়ন ব্যবস্থা থাকতে হবে, আমাদের সময়ানুবর্তি হতে হবে।

কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান বলেন, সঠিক সময়ে অফিসে আসা এবং অফিসে থাকতে হবে। আমাদের ভালোকিছু করতে হলে উদ্দেশ্য ও লক্ষ্য ঠিক করতে হবে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক ড. মো. আসফাকুর রহমান।

সর্বশেষ

আরো পড়ুন
পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

যশোর-নড়াইলে কঠোর নজরদারি / পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

সারাদেশ
ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

শিক্ষা
বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

সারাদেশ
বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

সারাদেশ
রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

নারী-শিশু
ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

অপরাধ ও দুর্নীতি
মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

সারাদেশ