কুবিতে অনুষ্ঠিত হলো জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং ও কুইজ প্রতিযোগিতা

ক্যাম্পাস
কুবিতে অনুষ্ঠিত হলো জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং ও কুইজ প্রতিযোগিতা
১৬ মে ২০২৬, ৬:২০ পিএম

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং ও কুইজ প্রতিযোগিতা ২০২৬-এর আঞ্চলিক পর্ব। ‘দেখাও প্রতিভা, সময় এখন তোমার’—এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন অঞ্চলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে নিজেদের প্রোগ্রামিং দক্ষতা প্রদর্শন করেছে।


শনিবার (১৬ মে) বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স এন্ড ইন্জিনিয়ারিং বিভাগে সকাল সাড়ে ৮টা থেকে ২ টা পর্যন্ত এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।


 তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের অধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি)-এর উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতার মাধ্যমে দেশের বিভিন্ন এলাকার হাই স্কুল পর্যায়ের শিক্ষার্থীরা প্রোগ্রামিং দক্ষতা প্রদর্শনের সুযোগ পায়। শিক্ষার্থীরা অ্যালগরিদম ও সমস্যা সমাধানভিত্তিক নানা চ্যালেঞ্জ মোকাবিলা করে তাদের মেধা ও বিশ্লেষণী ক্ষমতা তুলে ধরে। 


প্রতিযোগীদের জন্য বিভিন্ন ক্যাটাগরি নির্ধারণ করা হয়, যার মধ্যে ছিল আইসিটি কুইজ প্রতিযোগিতা এবং প্রোগ্রামিং প্রতিযোগিতা। কুইজ প্রতিযোগিতায় জুনিয়র ও সেকেন্ডারি ক্যাটাগরিতে অংশ নেয় ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা, যেখানে শুধুমাত্র এই শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরাই অংশগ্রহণের সুযোগ পায়। অন্যদিকে প্রোগ্রামিং প্রতিযোগিতায় জুনিয়র (ষষ্ঠ–অষ্টম), সিনিয়র (নবম–দশম) এবং হায়ার সেকেন্ডারি (একাদশ–দ্বাদশ) ক্যাটাগরিতে শিক্ষার্থীরা অংশ নেয়। 


এছাড়া সাধারণ শিক্ষা বোর্ডের ক্ষেত্রে ষষ্ঠ থেকে এইচএসসি ২০২৬ পরীক্ষার্থী, মাদরাসা শিক্ষা বোর্ডের ক্ষেত্রে দাখিল থেকে আলিম ২০২৬ পরীক্ষার্থী, কারিগরি শিক্ষা বোর্ডের ক্ষেত্রে পলিটেকনিক ৪র্থ সেমিস্টার পর্যন্ত এবং ইংরেজি মাধ্যমের ক্ষেত্রে ২০২৬ সালের ও/এ লেভেলের শিক্ষার্থীরাও অংশগ্রহণের সুযোগ পায়।


আয়োজকরা জানান—হাই স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে তথ্যপ্রযুক্তি ও কোডিংয়ের প্রতি আগ্রহ বৃদ্ধি এবং সমস্যা সমাধান দক্ষতা উন্নয়নের লক্ষ্যেই এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা অ্যালগরিদম, লজিক এবং প্রোগ্রামিংয়ের মৌলিক ধারণা বাস্তবভাবে প্রয়োগ করার সুযোগ পায়।


অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা নির্ধারিত সময়ে বিভিন্ন সমস্যা সমাধান করে তাদের দক্ষতা যাচাই করে। 


এ বিষয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. মো. ফয়সাল বিন আব্দুল আজিজ বলেন, “জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতার মতো আয়োজন শিক্ষার্থীদের প্রযুক্তি ও উদ্ভাবনী চিন্তাভাবনার প্রতি আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তরুণদের দক্ষতা বিকাশে এ ধরনের প্রতিযোগিতা ভবিষ্যতে দেশের তথ্যপ্রযুক্তি খাতকে আরও সমৃদ্ধ করবে।”


উল্লেখ্য, আঞ্চলিক পর্বে কৃতি শিক্ষার্থীরা জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করবে।

সর্বশেষ

আরো পড়ুন
পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

যশোর-নড়াইলে কঠোর নজরদারি / পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

সারাদেশ
ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

শিক্ষা
বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

সারাদেশ
বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

সারাদেশ
রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

নারী-শিশু
ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

অপরাধ ও দুর্নীতি
মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

সারাদেশ

ক্যাম্পাস এর আরও সংবাদ

আরো পড়ুন