কুবি সায়েন্স ক্লাবের উদ্যোগে ‘সায়েন্টিফিক কন্টেন্ট রাইটিং কনটেস্ট’ আয়োজন

ক্যাম্পাস
কুবি সায়েন্স ক্লাবের উদ্যোগে ‘সায়েন্টিফিক কন্টেন্ট রাইটিং কনটেস্ট’ আয়োজন
নিউজ ডেস্ক
০৯ মে ২০২৬, ৩:৩৪ এএম

বিজ্ঞানভিত্তিক চিন্তা, গবেষণা, সৃজনশীলতা ও লেখনী দক্ষতা বিকাশের লক্ষ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানভিত্তিক সংগঠন কুমিল্লা বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব(CoUSC) আয়োজন করেছে "সায়েন্টিফিক কনটেন্ট রাইটিং কনটেস্ট ২০২৬"। আগামী ৩১ মে ২০২৬ পর্যন্ত প্রতিযোগিতার জন্য লেখা জমা দেওয়া যাবে।

প্রতিযোগিতার বিষয়বস্তুর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত, পরিসংখ্যান, কম্পিউটার ও আইসিটি, নোবেলবিষয়ক লেখা, মহাকাশ বিজ্ঞান, বিজ্ঞানীদের জীবনী বা গল্প, বৈজ্ঞানিক কল্পকাহিনি ও ফ্যাক্ট ফিকশন, বিজ্ঞান সম্পর্কিত অনুবাদ এবং উদ্ভাবনী ধারণাভিত্তিক লেখা।

আয়োজকদের মতে,প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের লেখা অবশ্যই মৌলিক ও নিজস্ব হতে হবে। ফিকশন, নন-ফিকশন কিংবা অনুবাদ, যেকোনো ধরনের বিজ্ঞানভিত্তিক লেখা জমা দেওয়া যাবে। তবে লেখায় ব্যবহৃত তথ্যসূত্র উল্লেখ করা বাধ্যতামূলক। বাংলা অথবা ইংরেজি উভয় ভাষাতেই লেখা জমা দেওয়ার সুযোগ রয়েছে।

এবিষয়ে সংগঠনটির সভাপতি রিফাতুল ইসলাম মারুফ বলেন, "এটি শুধু একটি প্রতিযোগিতা নয়। এটি শিক্ষার্থীদের চিন্তাশক্তি, গবেষণা দক্ষতা এবং লেখনীশৈলী বিকশিত করার একটি বড় সুযোগ। যারা এখানে অংশগ্রহণ করবে, তারা শুধু পুরস্কারই পাবে না তাদের লেখা “বিজ্ঞান কথন” ম্যাগাজিনে প্রকাশিত হয়ে বিশ্ববিদ্যালয়ের বাইরেও ছড়িয়ে পড়বে।"

উল্লেখ্য, প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য বই, ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হবে।

সর্বশেষ

আরো পড়ুন
পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

যশোর-নড়াইলে কঠোর নজরদারি / পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

সারাদেশ
ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

শিক্ষা
বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

সারাদেশ
বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

সারাদেশ
রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

নারী-শিশু
ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

অপরাধ ও দুর্নীতি
মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

সারাদেশ

ক্যাম্পাস এর আরও সংবাদ

আরো পড়ুন