বহিরাগত যাত্রী, নষ্ট বাস, অ্যাম্বুলেন্স সংকট—বেরোবি পরিবহনে অব্যবস্থাপনা

ক্যাম্পাস
বহিরাগত যাত্রী, নষ্ট বাস, অ্যাম্বুলেন্স সংকট—বেরোবি পরিবহনে অব্যবস্থাপনা
০৩ মে ২০২৬, ৩:৪২ পিএম

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) পরিবহন ব্যবস্থার নানা অনিয়ম ও অব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। অ্যাম্বুলেন্স সেবা না পাওয়া, বাস নির্ধারিত স্থানে না থামা এবং ভাড়ার বিনিময়ে বহিরাগত যাত্রী তোলার মতো অভিযোগ তুলেছেন তারা।

শিক্ষার্থীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়–পীরগঞ্জ রুটে চলাচলকারী বাসগুলোতে নিয়মিতভাবে বাইরের যাত্রী তোলা হচ্ছে এবং তাদের কাছ থেকে ভাড়া নেওয়া হচ্ছে। এতে নির্ধারিত শিক্ষার্থীরা অনেক সময় বাসে উঠতে পারছেন না। এছাড়া বাসগুলো নির্দিষ্ট স্টপেজে না থামায় ভোগান্তি আরও বাড়ছে।

গত ১৯ এপ্রিল এক শিক্ষার্থী জরুরি প্রয়োজনে অ্যাম্বুলেন্স সেবা না পাওয়ার অভিযোগ করেন। মার্কেটিং বিভাগের শিক্ষার্থী শাফায়েত শুভ বলেন, অ্যাম্বুলেন্সের মতো জরুরি সেবায় তেল না থাকা প্রশাসনের চরম উদাসীনতা। অন্যান্য গাড়ি চললেও অ্যাম্বুলেন্স বন্ধ থাকার কোনো যৌক্তিকতা নেই।

বাংলা বিভাগের শিক্ষার্থী গোলাম মোর্শেদ তামি বলেন, পীরগঞ্জ রুটের বাসে স্থানীয় যাত্রী তোলা হচ্ছে। বাস ওভারব্রিজ দিয়ে যাওয়ায় নিচে থাকা শিক্ষার্থীরা উঠতে পারে না। চালকদের আচরণও অনেক সময় অসৌজন্যমূলক।

গংগাচড়া রুটে চলাচলকারী বাসের অবস্থাও খারাপ বলে জানান শিক্ষার্থী আল আমিন। তার অভিযোগ, বাসের সিট ব্যবহারের অনুপযোগী এবং ছাদ দিয়ে পানি পড়ে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের পরিচালক ডা. এ এম এম শাহরিয়ার বলেন, সেদিন অ্যাম্বুলেন্সে তেল না থাকায় সেবা দেওয়া সম্ভব হয়নি। তবে অ্যাম্বুলেন্স পরিচালনার দায়িত্ব পরিবহন পুলের।

পরিবহন পুলের পরিচালক মাসুদ রানা বলেন, অ্যাম্বুলেন্স ব্যবহারের দায়িত্ব মেডিকেল সেন্টারের অধীন। বহিরাগত যাত্রী তোলার অভিযোগের বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট চালককে সাময়িক বরখাস্তের প্রক্রিয়া চলছে। তবে বাস নির্ধারিত স্থানেই থামে বলেও দাবি করেন তিনি।

জুবায়ের আল হাসান 

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর

সর্বশেষ

আরো পড়ুন
পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

যশোর-নড়াইলে কঠোর নজরদারি / পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

সারাদেশ
ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

শিক্ষা
বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

সারাদেশ
বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

সারাদেশ
রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

নারী-শিশু
ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

অপরাধ ও দুর্নীতি
মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

সারাদেশ

ক্যাম্পাস এর আরও সংবাদ

আরো পড়ুন