অবকাঠামো উন্নয়নে নতুন দিগন্ত, এডিপিতে বেরোবির ১০৯০ কোটি টাকা

ক্যাম্পাস
অবকাঠামো উন্নয়নে নতুন দিগন্ত, এডিপিতে বেরোবির ১০৯০ কোটি টাকা
২৮ এপ্রিল ২০২৬, ৬:৪১ পিএম

সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) সবুজ পাতায় অন্তর্ভুক্ত হয়েছে বেগম রোকেয়া  বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ১০৯০ কোটি ১৫ লক্ষ টাকার অধিকতর সম্প্রসারণ উন্নয়ন প্রকল্প। 


গত সোমবার (২৭ এপ্রিল) ২০২৬-২০২৭ অর্থবছরের নতুন প্রকল্প অন্তর্ভুক্তির লক্ষ্যে আন্তঃমন্ত্রণালয় প্রোগ্রামিং কমিটির গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত এই সভায় বেগম রোকেয়া  বিশ্ববিদ্যালয়ের  বহুল প্রত্যাশিত উন্নয়ন প্রকল্প সবুজ পাতায় অন্তর্ভুক্ত হয়।


বাংলাদেশ পরিকল্পনা কমিশনের কার্যক্রম বিভাগের সদস্য (সচিব) এস এম শাকিল আখতারের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।


বিশ্ববিদ্যালয়  সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে ‘১২ তলা একাডেমিক ভবন নির্মাণ,১০ তলাবিশিষ্ট ৩টি ছাত্র হল নির্মাণ,১০ তলাবিশিষ্ট ২টি ছাত্রী হল  নির্মাণ,৭ তলাবিশিষ্ট সমন্বিত এক্টিভিটি সেন্টার নির্মাণ,২ তলাবিশিষ্ট শারীরিক শিক্ষা কেন্দ্র নির্মাণ,১০ তলাবিশিষ্ট শিক্ষক কোয়ার্টার নির্মাণ,১০ তলাবিশিষ্ট অফিসার্স কোয়ার্টার নির্মাণ,১০ তলাবিশিষ্টি স্টাফ কোয়ার্টার নির্মাণ, মন্দির নির্মাণ, সাবস্টেশন ভবন নির্মাণ, পাম্প হাউস ভবন নির্মাণ, লাইব্রেরি ভবনের উল্লম্ব সম্প্রসারণ,  উল্লম্ব সম্প্রসারণ, মসজিদ ভবনের উল্লম্ব সম্প্রসারণ ,সাবস্টেশন এবং জেনারেটর, আরসিসি রোড নির্মাণ,স্টর্ম ওয়াটার ড্রেনেজ সিস্টেম স্থাপন, বহিরাগত জল বিতরণ লাইন স্থাপন, গভীর নলকূপ খননসহ ও অন্যান্য প্রকল্প অন্তর্ভুক্ত রয়েছে। 


প্রকল্পটির সম্ভাব্য বাস্তবায়নকাল ধরা হয়েছে ২০২৬ সালের জুলাই থেকে ২০৩১ সালের জুন পর্যন্ত।প্রকল্পগুলো সবুজ পাতায় অন্তর্ভুক্ত হওয়ায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও অবকাঠামোগত উন্নয়নে নতুন গতি সঞ্চার হলো বলে মনে করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীগণ। 


এ বিষয়ে  বিশ্ববিদ্যালয়ের উপাচার্য  অধ্যাপক ড. মো. শওকাত  আলী বলেন, গত বছর আমাদের বিশ্ববিদ্যালয়ের ১০৯০ কোটি ১৫ লাখ টাকার প্রকল্প সবুজ পাতায় উঠেছিল। এ বছর সেটি আবার পুনরায় অন্তর্ভুক্ত করা হয়েছে।


গত বছর অন্তর্ভুক্তির পর আমাদের ৩কোটি ৯১ লাখ টাকারনএকটা ফিজিবিলিটি স্টাডি দেওয়া হয়েছি । ফিজিবিলিটি স্টাডির অন্তর্ভুক্ত একাডেমি মাস্টার প্ল্যান,ফিজিক্যাল মাস্টার প্ল্যানসহ প্রায় সব ধাপ আমাদের সম্পন্ন হয়েছে।ফলে আমাদের প্রকল্পটি এ বছর পুনরায় সবুজ পাতা অন্তর্ভুক্ত করা হয়েছে। এখন আমরা সিন্ডিকেট সভা করে একাডেমিক মাস্টার প্ল্যান এবং ফিজিক্যাল মাস্টার প্ল্যান আগামী রবিবার ইউজিসিতে  জমা দিবো।এরপরে ইউজিসি থেকে টিএসসি মিটিং হবে। এরপর সেটি প্লানিংয়ে যাবে। এরপর একনেক সভায় উঠানো হবে।একনেক সভায় বাজেট পাশ হলে আগামী জুলাই মাস থেকে কার্যক্রম শুরু হবে। 

সর্বশেষ

আরো পড়ুন
পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

যশোর-নড়াইলে কঠোর নজরদারি / পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

সারাদেশ
ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

শিক্ষা
বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

সারাদেশ
বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

সারাদেশ
রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

নারী-শিশু
ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

অপরাধ ও দুর্নীতি
মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

সারাদেশ