কার্টুন শেয়ার করায় অ্যাকটিভিস্ট গ্রেপ্তার: তীব্র প্রতিবাদে ঢাবি জাতীয় ছাত্রশক্তি

ক্যাম্পাস
কার্টুন শেয়ার করায় অ্যাকটিভিস্ট গ্রেপ্তার: তীব্র প্রতিবাদে ঢাবি জাতীয় ছাত্রশক্তি

অনলাইন অ্যাকটিভিস্ট এ এম হাসান নাসিম। ছবি: সংগৃহীত

২১ এপ্রিল ২০২৬, ৪:৪৩ পিএম

জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনিকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কার্টুন শেয়ারের অভিযোগে অনলাইন অ্যাকটিভিস্ট এ এম হাসান নাসিমকে গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় ছাত্রশক্তি, ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদ।

মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে সংগঠনটির দপ্তর সম্পাদক সরদার নাদিম মাহমুদ শুভর পাঠানো এক বিবৃতিতে এই প্রতিবাদ জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, হাসান নাসিমের জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ নাগরিকের মত প্রকাশের স্বাধীনতার ওপর চরম আঘাত।

বিবৃতিতে নেতৃবৃন্দ দাবি করেন, মামলার এজাহারে হুইপের হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পাঠিয়ে ব্ল্যাকমেল করার যে অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। পুলিশি এই পদক্ষেপকে চরম অপেশাদারিত্ব উল্লেখ করে ছাত্রশক্তি জানায়, বিগত আমলের মতোই তথাকথিত কালো আইনের মাধ্যমে নাগরিকদের পুনরায় হয়রানি করা হচ্ছে।

ঢাবি ছাত্রশক্তির নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকারের সমালোচনা করা গণতন্ত্রের একটি স্বাভাবিক প্রক্রিয়া। ভিন্নমত প্রকাশের কারণে মিথ্যা মামলা ও হয়রানি একটি সুস্থ গণতান্ত্রিক সমাজের জন্য অশনিসংকেত।

সংগঠনটি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলে, অবিলম্বে হাসান নাসিমসহ একই ধরনের ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার এবং তাদের নিঃশর্ত মুক্তি দিতে হবে। অন্যথায় নাগরিক অধিকার রক্ষায় ছাত্রসমাজ কঠোর অবস্থানে যেতে বাধ্য হবে।

সর্বশেষ

আরো পড়ুন
পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

যশোর-নড়াইলে কঠোর নজরদারি / পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

সারাদেশ
ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

শিক্ষা
বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

সারাদেশ
বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

সারাদেশ
রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

নারী-শিশু
ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

অপরাধ ও দুর্নীতি
মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

সারাদেশ