বাসাইলে ইয়াবাসহ গ্রে'প্তার ১

সারাদেশ
বাসাইলে ইয়াবাসহ গ্রে'প্তার ১
২৯ জুন ২০২৬, ৭:০৮ পিএম

টাঙ্গাইলের বাসাইল থানা পুলিশের বিশেষ অভিযানে ৬ পিস ইয়াবাসহ রাব্বি (৩২) নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে। 

রোববার (২৮ জুন) রাতে উপজেলার দেউলী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত রাব্বি দেউলী সিকদার বাড়ির লতিফের ছেলে। 

পুলিশ জানায়, মাদক নির্মূলে বাসাইল থানার অফিসার ইনচার্জের নির্দেশনায় এসআই ওহাব সরকারের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম দেউলী এলাকায় অভিযান চালায়। এ সময় মাদক বিক্রির প্রস্তুতিকালে ৬ পিস ইয়াবাসহ রাব্বিকে হাতেনাতে গ্রেফতার করা হয়। 

বিক্রয়ের উদ্দেশ্যে নিষিদ্ধ মাদক ইয়াবা নিজ হেফাজতে রাখার অপরাধে তার বিরুদ্ধে বাসাইল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা (মামলা নং ১৫, তারিখ ২৯/০৬/২০২৬) রুজু করা হয়েছে। আজ ২৯ জুন দুপুরে তাকে যথাযথ পুলিশি প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। 

বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির বলেন, এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদক ও জুয়া নির্মূলে পুলিশি অভিযান অব্যাহত থাকবে। অপরাধী যেই হোক, তাদের কোনো ছাড় দেওয়া হবে না।

সারাদেশ এর আরও সংবাদ

আরো পড়ুন