উল্লাপাড়ার আনন্দ বিনোদনে ভিড় নেই উধুনিয়ায়:ধান কাটা লাগায় আসছেন না এলাকার লোকজন
সিরাজগঞ্জের উল্লাপাড়ার উধুনিয়ায় এবারে ঈদ পর আনন্দ বিনোদনে ভিড় জমেনি। কফি হাউজগুলোয় খদ্দের ভিড় তেমন নেই। বিভিন্ন খাদ্য পণ্যের ভ্রাম্যমাণ দোকানীদের বেশীজনই বলছেন বেচাকেনা একেবারেই কম হচ্ছে । এভাবে চললে সামনের বর্ষার পানি আসার আগে আর দোকান নিয়ে আসবেন না।
উল্লাপাড়া উপজেলার পাথার প্রান্তরের উধুনিয়া ইউনিয়ন এলাকায় (বাংলাপাড়া- উধুনিয়া) সড়ক ও জনপথ বিভাগ থেকে সড়ক নির্মাণ করার পর থেকেই দুই ঈদে আনন্দ বিনোদনে বহুজনের ভিড় জমে। ঈদের দিন ছাড়াও পরের চার থেকে ছয় দিন নানা বয়সিদের ভিড় জমে । আর বর্ষা মৌসুমে আনন্দ বিনোদনে নানা পেশার শত শত জনগণের আড্ডা ভিড় জমে থাকে। এখানে সড়কের পাশে বিভিন্ন নামের কয়েকটি কফি হাউজ এন্ড রেষ্টুরেন্ট খোলা হয়েছে।
উধুনিয়ার সরেজমিনে ঘণ্টা খনেক সময় থেকে দেখা গেছে এখন আর জনগণের ভিড় নেই। সড়ক পথে ঘুরে বেড়ানো কিংবা সড়কের ধারে দাড়িয়ে - বসে থাকাদের ভিড় নেই। বিভিন্ন এলাকা থেকে আসা পঞ্চাশ থেকে ষাট জন ব্যক্তি ঘুরে বেড়ানো আর খাবার দোকানে বসে থাকতে দেখা গেছে। প্রতিবেদককে একাধিক দোকানি বলেন এবারের ঈদের আনন্দ বিনোদনে ঈদের দিন থেকেই জনগণের ভিড় নেই । বেলকুচি এলাকা থেকে খেলনা সামগ্রী নিয়ে আসা এখলাস আলী বলেন এক টাকাও কেনাবেচা হয়নি। দোকানি তাসলিমা খাতুন বলেন বিনোদন প্রেমীদের ভিড় নেই বলে কেনাবেচা একেবারেই কম হচ্ছে । ।
আপনার মতামত লিখুন