কুড়িগ্রামে মুসলিম এইড-ইউকে ও ইএসডিওর উদ্যোগে সুবিধাবঞ্চিতদের মাঝে কুরবানীর গোশত বিতরণ।
কুড়িগ্রামে মুসলিম এইড-ইউকে ও ইএসডিওর উদ্যোগে সুবিধাবঞ্চিতদের মাঝে কুরবানীর গোস্ত বিতরণ।
কুড়িগ্রাম সদর উপজেলায় মুসলিম এইড-ইউকে ও ইএসডিও’র উদ্যোগে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে কুরবানির গোস্ত বিতরণ করা হয়েছে।
মুসলিম এইড ইউকে’র আর্থিক সহায়তায় এবং ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)’র বাস্তবায়নে পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে কুড়িগ্রাম সদর উপজেলায় অসহায়, দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে কুরবানির গোস্ত বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। “বাংলাদেশ কুরবানী কর্মসূচি-২০২৬” এর আওতায় কুড়িগ্রাম সদরে ৫টি গরু কুরবানী করে, ১২৫টি পরিবারের মাঝে গোস্ত বিতরণ করা হয়।
কর্মসূচির আওতায় প্রতিটি পরিবারকে ৪ (চার) কেজি করে কুরবানির গোস্ত প্রদান করা হয়েছে। উপকারভোগী নির্বাচন প্রক্রিয়ায় অসহায় বিধবা, তালাকপ্রাপ্তা, স্বামী পরিত্যাক্তা, নারী প্রধান পরিবার, নদী ভাঙ্গনের স্বীকার এবং প্রতিবন্ধী পরিবারগুলোকে অগ্রাধিকার দেওয়া হয়। স্থানীয় ইউনিয়ন পরিষদ ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় দাতা সংস্থার নির্দেশিকা অনুসরণ করে উপকারভোগীদের তালিকা প্রস্তুত করা হয় এবং উপজেলা প্রশাসনের অনুমোদনক্রমে চিহ্নিত পরিবারগুলোর মাঝে গোস্ত বিতরণ সম্পন্ন করা হয়।
সদরের হলোখানা ইউনিয়নের মন্ডলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ঈদগাহ মাঠে ঈদের জামাত শেষে গোস্ত বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হলোখানা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ রেজাউল করিম ও মেম্বার আলহাজ্ব মোহাম্মদ গোলজার হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি ও ইএসডিও’র কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোই কুরবানির প্রকৃত শিক্ষা। মুসলিম এইড ইউকে ও ইএসডিও’র এ ধরনের মানবিক উদ্যোগ ঈদের আনন্দকে আরও অর্থবহ করে তুলেছে এবং সমাজে পারস্পরিক সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে কুরবানী ও কুরবানী পরবর্তী গোস্ত বিতরণ কার্যক্রম সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।
আপনার মতামত লিখুন