জয়পুরহাটে ছাত্রশিবিরের ২ দিনব্যাপী ‘সাথী শিক্ষাশিবির’ শুরু

সারাদেশ
জয়পুরহাটে ছাত্রশিবিরের ২ দিনব্যাপী ‘সাথী শিক্ষাশিবির’ শুরু
০৮ মে ২০২৬, ৯:৩১ এএম

সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি এবং জনশক্তিকে কুরআন-হাদিসের আলোকে গড়ে তোলার লক্ষ্যে জয়পুরহাটে শুরু হয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২ দিনব্যাপী ‘সাথী শিক্ষাশিবির’।

​আজ শুক্রবার (৮ মে) সকালে জয়পুরহাট শহরের তালিমুল ইসলাম একাডেমি ও কলেজ অডিটোরিয়ামে পবিত্র কুরআন তেলাওয়াত ও ইসলামী সংগীত পরিবেশনের মধ্য দিয়ে এই শিক্ষাশিবিরের প্রথম দিনের অধিবেশন শুরু হয়। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জয়পুরহাট জেলা শাখা এই প্রশিক্ষণমূলক প্রোগ্রামের আয়োজন করেছে।

প্রথম দিনের এই অধিবেশনে সভাপতিত্ব করেন ছাত্রশিবির জয়পুরহাট জেলা শাখার সভাপতি তারেক হোসেন এবং সঞ্চালনায় ছিলেন জেলা সেক্রেটারি আশরাফুল ইসলাম।

প্রশিক্ষণ শিবিরের আজকের অধিবেশনে ‘দারসুল কুরআন’ পেশ করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জয়পুরহাট জেলা শাখার সাবেক সেক্রেটারি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী জয়পুরহাট জেলা শাখার বর্তমান দপ্তর সম্পাদক মাওলানা আনোয়ার হোসাইন।

​আয়োজক সংশ্লিষ্টরা জানিয়েছেন, সংগঠনের জনশক্তিকে সাংগঠনিকভাবে আরও মজবুত করা এবং তাদের নৈতিক ও আদর্শিক মানোন্নয়নে কুরআন-হাদিসের শিক্ষা দেওয়ার জন্যই মূলত এই প্রশিক্ষণমূলক শিক্ষাশিবিরের আয়োজন করা হয়েছে। দুই দিনব্যাপী এই আয়োজন আগামীকাল শনিবার বিকেল পর্যন্ত চলবে বলে জানা গেছে।

​এদিকে, এমন একটি অনন্য ও গঠনমূলক প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণ করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সংগঠনের সাথীরা। অংশগ্রহণকারী কয়েকজন জানান, পড়ালেখার পাশাপাশি এই শিক্ষাশিবিরের মাধ্যমে তারা কুরআন, হাদিস এবং সাংগঠনিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে গভীর জ্ঞান অর্জন করতে পারছেন, যা তাদের ব্যক্তিগত ও বাস্তব জীবনে ইতিবাচক ভূমিকা রাখবে।

সর্বশেষ

আরো পড়ুন
নতুন উপাচার্য নিয়োগের পর ইবিতে আনন্দ মিছিল

নতুন উপাচার্য নিয়োগের পর ইবিতে আনন্দ মিছিল

শিক্ষা
ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান

ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান

শিক্ষা
এক বছরেও পূরণ হয়নি জবির ‘মার্চ টু যমুনা’র ৩ দফা দাবি

এক বছরেও পূরণ হয়নি জবির ‘মার্চ টু যমুনা’র ৩ দফা দাবি

ক্যাম্পাস
বিজিবি ও র‍্যাবের যৌথ অভিযানে নেশা জাতীয় সিরাপসহ আটক-২

আটককৃত মালামালের মূল্য ৩,৪২,৪০০/-(তিন লক্ষ বিয়াল্লিশ হাজার চারশত) টাকা। / বিজিবি ও র‍্যাবের যৌথ অভিযানে নেশা জাতীয় সিরাপসহ আটক-২

সারাদেশ
বেরোবির নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ঢাবি অধ্যাপক ড. আনিসুর রহমান

বেরোবির নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ঢাবি অধ্যাপক ড. আনিসুর রহমান

ক্যাম্পাস
পাবিপ্রবির নতুন উপাচার্য ড. আবুল হাসনাত মোহা.শামীম

পাবিপ্রবির নতুন উপাচার্য ড. আবুল হাসনাত মোহা.শামীম

ক্যাম্পাস
নোয়াখালী সদর হাসপাতালে হামের রোগীর চাপ, শয্যা সংকটে ভর্তি শিশু

নোয়াখালী সদর হাসপাতালে হামের রোগীর চাপ, শয্যা সংকটে ভর্তি শিশু

জাতীয়