খুলনা বিভাগে ভোক্তা-অধিকারের অভিযানে ১৮ প্রতিষ্ঠানকে ১ লক্ষ ৮২ হাজার টাকা জরিমানা

সারাদেশ
খুলনা বিভাগে ভোক্তা-অধিকারের অভিযানে ১৮ প্রতিষ্ঠানকে ১ লক্ষ ৮২ হাজার টাকা জরিমানা

প্রতিনিধি

১৮ মার্চ ২০২৬, ৭:১৭ পিএম

‎বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় ও খুলনা বিভাগের আওতাধীন বিভিন্ন জেলা কার্যালয় কতৃক ১৮ মার্চ ২০২৬ তারিখ ভোক্তা অধিকারের ১০ টি টিম তদারকিমূলক অভিযান পরিচালনা করে। এসময়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী, চাল, ভোজ্য তেল, গ্যাস, ঔষধ, ডায়াগনস্টিক, আলু, দেশি পেয়াজ, সবজি, মুরগির বাজার ও ডিমের বাজার দর ও ক্রয় ভাউচার যাচাই করা হয় এবং সকল ব্যবসায়ীকে সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেয়া হয়। 

‎‎তদারকিকালে সরকার নির্ধারিত মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রির জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং কেউ সরকার নির্ধারিত মূল্যের থেকে বেশি মূল্য নিলে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণের হুশিয়ারি দেওয়া হয়। অভিযান কালে খুলনা বিভাগের বিভিন্ন জেলায় বাজার তদারকি ও জরিমানা করা হয়। 

‎‎খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক জনাব মোহাম্মদ সেলিম এর নেতৃত্বে খুলনা মহানগরীর  সোনাডাঙ্গা থানার মজিদ স্মরনী এলাকায় অভিযান চালিয়ে  ভাইব্রান্ট কে মিথ্যা বিজ্ঞাপন দ্বারা ক্রেতা সাধারণ কে প্রতারিত করার অপরাধে ৫০ হাজার টাকা  জরিমানা আরোপ করা হয়।  এসময় ১ টি প্রতিষ্ঠান-কে মোট ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়

‎‎খুলনা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক জনাব দিনারা জামান এর নেতৃত্বে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানার শিববাড়ি মোড় এলাকায়  অভিযান চালিয়ে সেতু কনফেকশনারি কে পণ্যের মোড়ক যথাযথ ব্যবহার না করার অপরাধে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ১ টি প্রতিষ্ঠান-কে মোট ২ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।।   

‎মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ সজল আহম্মেদ এর নেতৃত্বে সদর উপজেলার আতর আলী রোড ও পরানান্দুয়ালী  বাজার এলাকায় অভিযান চালিয়ে মেসার্স ম্যাগপাই সু কে যথাযথ পন্য সরবরাহ না করার অপরাধে ৫০ হাজার টাকা, মেসার্স কালার দোকান কে পণ্যের মোড়ক যথাযথ ব্যবহার না করার অপরাধে ৩ হাজার টকা এবং মেসার্স মোল্লা ট্রেডার্স কে মুল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ২ হাজার টাকা জরিমানা  আরোপ করা হয়। এ সময় ০৩ টি প্রতিষ্ঠান কে মোট ৫৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় । 

‎‎সাতক্ষীরা জেলা কার্যালয়ে সহকারী পরিচালক জনাব মোঃ মেহেদী হাসান তানভীরএর নেতৃত্বে সদর উপজেলার ফুড অফিস মোড় বাজার এলাকায় অভিযান চালিয়ে তানভীর স্টোর কে মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ১ হাজার টাকা এবং ভাই ভাই কসমেটিকস কে পণ্যের মোড়ক যথাযথ ব্যবহার না করার অপরাধে ২ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।  এ সময় মোট ০২ টি প্রতিষ্ঠান-কে ৩ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। ।

‎‎চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোহাম্মদ মামুনুল হাসান এর নেতৃত্বে সদর উপজেলার সদর বাজার এলাকায় অভিযান চালিয়ে মেসার্স খন্দকার সুইটস কে অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন করার অপরাধে ১০ হাজার টাকা এবং রাজবাড়ী দই এন্ড ভ্যারাইটিজ স্টোর কে খাদ্য দ্রব্যে নিষিদ্ধ পণ্যের মিশ্রণ কারার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।  এসময় ০২টি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

‎‎নড়াইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব শামীম হাসান এর নেতৃত্বে সদর   উপজেলার রুপগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে মেসার্স নন্দী কসমেটিকস কে পণ্যের মোড়ক যথাযথ ব্যবহার না করা ও মেয়াদ উত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে ৫ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।  এ সময় মোট ০২ টি প্রতিষ্ঠান-কে ৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। 

‎যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ সেলিমুজ্জামানের নেতৃত্বে সদর  উপজেলার নিউমার্কেট বাজার এলাকায় অভিযান চালিয়ে সোহাগ পরিবহন কে সেবার মুল্য তালিকা সংরক্ষণ না করার অপরাধে ৩ হাজার টাকা এবং একই অপরাধে সৌদিয়া পরিবহন কে ৩ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।  এসময় ০২ টি প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জমিমানা আরোপ ও আদায় করা হয়। 

‎‎ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব নিশাত মেহের এর নেতৃত্বে সদর  উপজেলার কালিকাপুর বাজার এলাকায়  অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে মুস্তাক স্টোর কে ২ হাজার টাকা ও আ. রাজ্জাক স্টোর কে ২ হাজার টাকা এবং কামরুল স্টোর কে মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ১ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।  এসময় মোট ০৩ টি প্রতিষ্ঠান-কে ৫ হাজার টাকা  জরিমানা আরোপ ও আদায় করা হয় ।

‎খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব ওয়ালিদ বিন হাবিব এর নেতৃত্বে খুলনা মহানগরীর খালিশপুর ও দৌলতপুর থানার চিত্রালী ও দৌলতপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে মেসা মোল্লা ফার্মেসি কে পণ্যের মোড়ক যথাযথ ব্যবহার না করার অপরাধে ১ হাজার টাকা এবং হাজী বিরিয়ানি হাউজ কে অবৈধ প্রক্রিয়ায় খাদ্য উৎপাদন করার অপরাধে ৫ হাজার টাকা  জরিমানা আরোপ করা হয়। এ সময় মোট ০২ টি প্রতিষ্ঠান-কে ৬ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।। 

‎কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ মাসুম আলী এর নেতৃত্বে সদর   উপজেলার জুগিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে আকবর ফুড প্রোডাক্টস কে পণ্যের মোড়ক যথাযথ ব্যবহার না করা ও অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন করার অপরাধে ৩০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।  এ সময় মোট ০১ টি প্রতিষ্ঠান-কে ৩০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

‎অভিযানে ১৮ টি প্রতিষ্ঠানকে ১ লক্ষ ৮২টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় ।  ‎অভিযান চলাকালে ব্যবসায়ীদেরকে সচেতন করার পাশাপাশি বাধ্যতামূলকভাবে মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন ও ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ এবং নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি করার নির্দেশনা দেয়া হয়। ‎জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।