কাউখালী থানার অভিযানে মাদক মামলার জিআর ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
অদ্য ১৪ এপ্রিল ২৬ খ্রি: রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম মহোদয়ের নির্দেশনায় কাউখালী থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ এনামুল হক চৌধুরীর তত্ত্বাবধানে থানা পুলিশের একটি আভিযানিক টিম মাদক মামলার জিআর ওয়ারেন্টভুক্ত এক আসামীকে গ্রেফতার করেছে।
আজ দুপুর অনুমান ১৩.৪০ ঘটিকার সময় কাউখালী থানাধীন বেতবুনিয়া ইউপির ডাকবাংলা এলাকায় অভিযান পরিচালনা করে এএসআই ( নিঃ ) আনোয়ার হোসেন ও এএসআই ( নিঃ ) আব্দুল কাইয়ুম সঙ্গীয় ফোর্সসহ জিআর - ৩৬/২৫ মামলার ওয়ারেন্টভুক্ত আসামী —
মোঃ নুর ইসলাম ড্রাইভার ( ৪৭ ), পিতা - মৃত এবাদুর রহমান, সাং - ডাকঘরপাড়া, থানা - কাউখালী, জেলা - রাঙ্গামাটি পার্বত্য জেলাকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামীকে আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।
আপনার মতামত লিখুন