সাজেকে বাঘাইহাটে এতিমখানায় সেনাবাহিনীর খাদ্যসামগ্রী বিতরণ

সারাদেশ
সাজেকে বাঘাইহাটে এতিমখানায় সেনাবাহিনীর খাদ্যসামগ্রী বিতরণ
১৪ এপ্রিল ২০২৬, ১:১৭ এএম

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে বাঘাইহাট এলাকায় অবস্থিত একটি এতিমখানায় বাংলাদেশ সেনাবাহিনীর  বাঘাইহাট জোনের উদ্যোগে  সোমবার ১৩ এপ্রিল সকালে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।


 সাম্প্রতিক সময়ে মানবিক সহায়তার অংশ হিসেবে এ উদ্যোগ গ্রহণ করে বাঘাইহাট জোন।


জানা যায়, সেনাবাহিনীর সংশ্লিষ্ট ইউনিটের সদস্যরা এতিমখানায় উপস্থিত হয়ে শিশুদের মাঝে চাল, ডাল, তেল, চিনি, লবণসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন খাদ্যদ্রব্য বিতরণ করেন। 


এ সময় তারা এতিম শিশুদের সঙ্গে সময় কাটান এবং তাদের খোঁজখবর নেন।


সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, দুর্গম পার্বত্য অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো তাদের দায়িত্বের একটি গুরুত্বপূর্ণ অংশ। এরই ধারাবাহিকতায় এতিমখানার শিশুদের সহায়তায় এই কার্যক্রম পরিচালনা করা হয়েছে।


এতিমখানার কর্তৃপক্ষ ও শিশুদের পক্ষ থেকে সেনাবাহিনীকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়। তারা বলেন, এ ধরনের উদ্যোগ তাদের জন্য অত্যন্ত সহায়ক এবং অনুপ্রেরণাদায়ক।


স্থানীয়রা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে এবং আরও বেশি মানুষ এর সুফল ভোগ করবে।

সারাদেশ এর আরও সংবাদ

আরো পড়ুন