হাতিয়ায় ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা
নোয়াখালীর হাতিয়া উপজেলায় অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা প্রায় ৩ হাজার লিটার ডিজেল জব্দ করেছে কোস্টগার্ড।
বুধবার (৮ এপ্রিল) বিকেলে উপজেলার চর ঈশ্বরের বাংলাবাজার ঘাটসংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
কোস্টগার্ড জানায়, দীর্ঘদিন ধরে সেখানে অবৈধভাবে জ্বালানি তেল মজুত করা হচ্ছিল। খবর পেয়ে হাতিয়া কোস্টগার্ড স্টেশন বিশেষ অভিযান চালিয়ে ডিজেল জব্দ করে। জব্দকৃত তেলের আনুমানিক মূল্য প্রায় ৩ লাখ টাকা।
অভিযান শেষে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আকিব ওসমান (অতিরিক্ত দায়িত্ব) ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। বৈধ কাগজপত্র ছাড়া তেল মজুত ও বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় জব্দ করা তেল লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠানের মাধ্যমে বিক্রির নির্দেশ দেওয়া হয়।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. আবুল কাশেম বলেন, অবৈধ মজুত ও কৃত্রিম সংকট ঠেকাতে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।
মহব্বত আল ইমরান
আপনার মতামত লিখুন