হবিগঞ্জে বেকারিতে নির্বিঘ্নে পোড়ছে জ্বালানি কাঠ
আজিজুল হক সানু,হবিগঞ্জঃ
হবিগঞ্জের সবকটি উপজেলায় বেকারিতে দেদারসে পোড়ানো হচ্ছে জ্বালানি কাঠ। যদিও কাঠ ব্যবহার পরিবেশের জন্য মারাত্মক হুমকি ও আইনত নিষিদ্ধ রয়েছে তবে প্রশাসনিক পদক্ষেপ নেই বললেই চলে! ফলে অবৈধ কর্মকাণ্ড দিনদিন বাড়তে দেখা গেছে। প্রাপ্ত তথ্যমতে, জ্বালানি কাঠ ব্যবহারে যেমন পরিবেশ দুষুন তেমনি, আইনিভাবে নিষেধ রয়েছে। তবুও,হবিগঞ্জের সদর সহ মাধবপুর,চুনারুঘাট,আজমিরীগঞ্জ,লাখাই,বানিয়াচং,নবীগঞ্জ ও বাহুবল উপজেলার বিভিন্ন বেকারিতে নির্বিঘ্নে কাঠ ব্যবহার করতে দেখা যায়। এর ফলে সংরক্ষিত বনাঞ্চল উজাড় হতে চলছ ৷ একশ্রেণীর সুবিধাবাদী চক্রের মাধ্যমে জেলার বিভিন্ন উপজেলার বেকারিগুলোতে পাহাড়ের ছোট ছোট গাছ কেটে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে।
আপনার মতামত লিখুন