ঠাকুরগাঁওয়ে কৃষকদের মাঝে 'বিশেষ কৃষি জ্বালানি কার্ড' বিতরণ শুরু
ঠাকুরগাঁওয়ে কৃষি কাজ নির্বিঘ্ন করতে "বিশেষ কৃষি জ্বালানি কার্ড" সরবরাহের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় প্রাঙ্গনের এই কর্মসূচির উদ্বোধন করেন সদর উপজেলা ইউএনও খায়রুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ নাসিরুল আলম, সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবু আব্দুল্লাহ আল মুজাহিদসহ ইউনিয়ন কৃষি কর্মকর্তাগনসহ অন্যান্যরা।
সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ নাসিরুল আলম বলেন, তেল সংকটের গুজব ছড়িয়ে যে ভীতিকর পরিবেশ তৈরি হয়েছে সেখান থেকে কৃষকদের রক্ষা করতে ও তাদের পাশে দাঁড়াতে এই বিশেষ কৃষি জ্বালানি কার্ড এর ব্যবস্থা করেছে সরকার। এই কার্ডের মাধ্যমে কৃষকরা যে কোনো পাম্প থেকে প্রয়োজনীয় ডিজেল সরকার নির্ধারিত মূল্যে নিতে পারবেন। তিনি এ প্রশ্নে সকলকে শৃঙ্খলা রক্ষা করতে অনুরোধ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম বলেন, কৃষকরা তাদের প্রয়োজনীয় তেল নিতে পারবেন কিন্তু অনুগ্রহ করে কেউ এই তেলটি বিক্রি করবেন না এবং মজুদ করবেন না। এটা করা হলে সেটা ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হবে।
মামুনুর রশিদ মামুন
আপনার মতামত লিখুন