সোমবার থেকে সারাদেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু
দেশে প্রতিদিনই বাড়ছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা। একইসঙ্গে বাড়ছে মৃত্যুও। তাই হামের প্রাদুর্ভাব রোধে সোমবার (২০ এপ্রিল) থেকে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু করছে সরকার।
এর আগে, গত ৫ এপ্রিল দেশের ১৮ জেলার ৩০ উপজেলাকে ঝুঁকিপূর্ণ চিহ্নিত করে জরুরি টিকাদান শুরু হয়। আর ঢাকায় শুরু হয় ১২ এপ্রিল।
গত শুক্রবার (১৭ এপ্রিল) স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন ২০ এপ্রিল থেকে সারাদেশে ব্যাপকভাবে এই টিকাদান কর্মসূচি শুরু করা কথা জানান। পাশাপাশি টিকার কোনো ঘাটতি নেই জানিয়ে জনগণকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান তিনি।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এ বছর ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ২২ হাজার। আর হাম ও উপসর্গে মৃত্যু হয়েছে ২১৩ জনের।
আপনার মতামত লিখুন