জেনে নিন আজ শুক্রবার ঢাকার যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ

জেনে নিন আজ শুক্রবার ঢাকার যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ

রাজধানী সুপার মার্কেট। ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক
০৩ এপ্রিল ২০২৬, ৮:৪৮ এএম

সাপ্তাহিক ছুটির দিন মানেই অনেকের কাছে কেনাকাটা আর পছন্দের মার্কেটে ঘুরে বেড়ানো। তবে ঢাকার সব এলাকার মার্কেট কিন্তু শুক্রবার খোলা থাকে না। এলাকাভেদে ভিন্ন ভিন্ন দিনে সাপ্তাহিক ছুটি থাকায় অনেক সময় না জেনে মার্কেটে গিয়ে ফিরে আসতে হয় সাধারণ মানুষকে। আপনি যদি আজ শুক্রবার (৩ এপ্রিল) কেনাকাটার পরিকল্পনা করে থাকেন, তবে বের হওয়ার আগেই দেখে নিন রাজধানীর কোন কোন এলাকার দোকানপাট ও মার্কেটগুলো আজ বন্ধ থাকবে।

আজ যেসব মার্কেট বন্ধ থাকবে

পুরান ঢাকা ও রাজধানীর দক্ষিণ অংশের বেশ কিছু জনপ্রিয় মার্কেট আজ বন্ধ থাকবে। এর মধ্যে রয়েছে:

আজিমপুর সুপার মার্কেট, গুলিস্তান হকার্স মার্কেট, ফরাশগঞ্জ টিম্বার মার্কেট, শ্যামবাজার পাইকারি দোকান, সামাদ সুপার মার্কেট, রহমানিয়া সুপার মার্কেট, ইদ্রিস সুপার মার্কেট, দয়াগঞ্জ বাজার, ধূপখোলা মাঠ বাজার, চকবাজার, বাবুবাজার, নয়াবাজার, কাপ্তানবাজার, রাজধানী সুপার মার্কেট, দয়াগঞ্জ সিটি করপোরেশন মার্কেট, ইসলামপুর কাপড়ের দোকান, ছোট ও বড় কাঁটারা হোলসেল মার্কেট, শারিফ ম্যানসন, ফুলবাড়িয়া মার্কেট এবং সান্দ্রা সুপার মার্কেট।

বন্ধ থাকবে যেসব এলাকার দোকানপাট

মার্কেটের পাশাপাশি আজ নির্দিষ্ট কিছু এলাকার সাধারণ দোকানপাটও বন্ধ থাকবে। এলাকাগুলো হলো:

বাংলাবাজার, পাটুয়াটুলী, ফরাশগঞ্জ, শ্যামবাজার, জুরাইন, করিমউল্লাহবাগ, পোস্তগোলা, শ্যামপুর, মীরহাজীরবাগ, দোলাইপাড়, টিপু সুলতান রোড, ধূপখোলা, গেণ্ডারিয়া, দয়াগঞ্জ, স্বামীবাগ, ধোলাইখাল, জয়কালী মন্দির, যাত্রাবাড়ীর দক্ষিণ-পশ্চিম অংশ, ওয়ারী, আহসান মঞ্জিল, লালবাগ, কোতোয়ালি থানা এলাকা, বংশাল, নবাবপুর, সদরঘাট, তাঁতীবাজার, লক্ষ্মীবাজার, শাঁখারী বাজার, চাঁনখারপুল এবং গুলিস্তানের দক্ষিণ অংশ।

ঘর থেকে বের হওয়ার আগে আপনার গন্তব্যের মার্কেটটি খোলা আছে কি না নিশ্চিত হয়ে নিন, যাতে অনাকাঙ্ক্ষিত কোনো ভোগান্তিতে পড়তে না হয়। তবে এই এলাকাগুলো বন্ধ থাকলেও রাজধানীর উত্তরা, মিরপুর, গুলশান বা বনানীর মতো এলাকাগুলোতে কেনাকাটা চালিয়ে নেওয়া যাবে।

বাণিজ্য-অর্থনীতি এর আরও সংবাদ

আরো পড়ুন