ডিজেল কেরোসিন অকটেন পেট্রোলের নতুন দাম আজ কার্যকর

ডিজেল কেরোসিন অকটেন পেট্রোলের নতুন দাম আজ কার্যকর

সংগৃহীত ছবি

১৯ এপ্রিল ২০২৬, ১১:০৬ এএম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের নতুন দাম নির্ধারণ করেছে সরকার। এই দাম আজ রোববার (১৯ এপ্রিল) থেকে সারাদেশে কার্যকর হবে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে মূল্য সমন্বয়ের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিজেলের বিক্রয়মূল্য প্রতি লিটার ১০০ টাকা থেকে ১৫ টাকা বাড়িয়ে ১১৫ টাকা এবং অকটেনের দাম ১২০ টাকা থেকে ২০ টাকা বাড়িয়ে ১৪০ টাকা পুনর্নির্ধারণ করা হয়েছে। এছাড়া পেট্রোলের দাম ১১৬ টাকা থেকে ১৯ টাকা বাড়িয়ে ১৩৫ টাকা এবং কেরোসিনের দাম ১১২ টাকা থেকে ১৮ টাকা বাড়িয়ে ১৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।

নতুন এই দাম কার্যকর হওয়ার ফলে আজ থেকে দেশের সব ফিলিং স্টেশন ও পরিবেশক পর্যায়ে এই নির্ধারিত মূল্যে জ্বালানি তেল বিক্রি করতে হবে।

দেশের বাজারে জ্বালানি তেলের দাম বাড়ানোয় সরকারকে সাধুবাদ জানিয়েছে বাংলাদেশ পেট্রোল পাম্প মালিক সমিতি। এক বার্তায় সমিতির সদস্য সচিব মীর আহসান উদ্দিন পারভেজ বলেন, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সঙ্গে দেশের বাজারে দাম সমন্বয় করায় সরকারকে সাধুবাদ জানাই। এর ফলে জ্বালানি তেলের মজুত প্রবণতা কমবে এবং বিক্রিতে আরও স্বচ্ছতা আসবে বলে আমরা মনে করি।

সর্বশেষ

আরো পড়ুন
সাংবাদিকদের ওপর হামলায় ছাত্রদলের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করেছেন নাছির উদ্দিন নাছির

ভুয়া পোস্ট ঘিরে শাহবাগে রণক্ষেত্র / সাংবাদিকদের ওপর হামলায় ছাত্রদলের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করেছেন নাছির উদ্দিন নাছির

গণমাধ্যম
ঈশ্বরদী সরকারী কলেজে সংঘর্ষের ঘটনায় ছাত্রদলের মামলা; গ্রেপ্তার নেই

ঈশ্বরদী সরকারী কলেজে সংঘর্ষের ঘটনায় ছাত্রদলের মামলা; গ্রেপ্তার নেই

শিক্ষা
রাঙ্গামাটিতে মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাংবিরোধী অভিযানে ০৪ মাদকসেবী আটক

রাঙ্গামাটিতে মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাংবিরোধী অভিযানে ০৪ মাদকসেবী আটক

আইন-আদালত
কেশবপুরে অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী কল্যাণ সোসাইটির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

কেশবপুরে অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী কল্যাণ সোসাইটির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

সারাদেশ
দেশে তেলের সংকট নেই, এটি সৃষ্টি করা হয়েছে: এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল

দেশে তেলের সংকট নেই, এটি সৃষ্টি করা হয়েছে: এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল

জাতীয়
‘গুপ্তদের ঠিকানা ইবি ক্যাম্পাসে হবে না’

স্লোগানে উত্তাল ইসলামী বিশ্ববিদ্যালয় / ‘গুপ্তদের ঠিকানা ইবি ক্যাম্পাসে হবে না’

শিক্ষা
ঈশ্বরগঞ্জে ভূমি অফিস নিয়ে উত্তাল রাজিবপুর, রাস্তা অবরোধ ও বিক্ষোভ

ঈশ্বরগঞ্জে ভূমি অফিস নিয়ে উত্তাল রাজিবপুর, রাস্তা অবরোধ ও বিক্ষোভ

সারাদেশ